রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে ইউক্রেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মাঝে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে ইউক্রেন। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অলেক্সি ড্যানিলভ জানান, দোনেস্ক ও লুহানস্ক ছাড়া ইউক্রেনের সব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হবে। প্রাথমিক পর্যায়ে ৩০দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। 

এই সিদ্ধান্ত কার্যকর করতে হলে অবশ্যই ইউক্রেনের পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন ঘোষণার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেখানে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। পুতিনের এমন সিদ্ধান্তে ইউক্রেনের সাধারণ নাগরিকরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। এর পরই রাশিয়াকে আন্তর্জাতিক অর্থায়ন থেকে বিচ্ছিন্ন এবং তাদের দুটি বৃহৎ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।  যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে জাপানও নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার ওপর। 

 

 

কিউএনবি/আয়শা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit