রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৫ Time View

 

স্পোর্টস ডেস্ক :  ওয়ানডে ফরম্যাট সব সময় বাংলাদেশের জন্য বিশেষ কিছু। এই প্রিয় ফরম্যাটের ক্রিকেটেই আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবকটি ম্যাচ হবে চট্টগ্রামে। প্রথমটি শুরু হবে আজ সকাল ১১টায়।

বাংলাদেশ দলে ফিরেছেন সিনিয়র ক্রিকেটাররা। সঙ্গে আছেন প্রতিভাবান তরুণরাও। ভারসাম্যপূর্ণ একটি দল নিয়েই মাঠে নামছে ক্যাপ্টেন তামিম ইকবাল।

একে তো পছন্দের ফরম্যাট, তার ওপর ঘরের মাঠে -তাই আজ ফেবারিট হিসেবেই খেলতে নামবেন টাইগাররা। সদ্য সমাপ্ত বিপিএলে জাতীয় দলের ক্রিকেটাররা দারুণ পারফর্ম করেছেন। ব্যাটসম্যানরা যেমন রান পেয়েছেন, বোলাররাও দাপট দেখিয়েছেন উইকেট শিকারে। দলের প্রধান ভরসা সাকিব আল হাসান ব্যাটে-বলে ক্যারিশমা দেখিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন। চারশর উপরে রান করেছেন অধিনায়ক তামিম ইকবাল। ১৮ উইকেট নিয়ে বোলারদের তালিকায় সবার ওপরে ছিলেন মুস্তাফিজুর রহমান।

একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল হাসান জয়/ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিনের আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

কিউএনবি/অনিমা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit