শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

এক ওভারে ২৩ রান, আফ্রিদিকেই মনে করালেন শাহিন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮ Time View

 

স্পোর্টস ডেস্ক :  জয়ের জন্য শেষ ওভারে দরকার ২৪ রান। ক্রিজে আছেন শাহিন শাহ আফ্রিদি। ভাবছেন, ২০তম ওভারেই পিএসএলের ৩০তম ম্যাচে হেরে গেছে লাহোর কালান্দার্স? আপনাকে ভুল প্রমাণ করেছেন শাহিন শাহ আফ্রিদি। শেষ ওভারে ২৩ রান নিয়ে ম্যাচ পাঠিয়েছেন সুপার ওভারে।

পেশওয়ার জালমির বিপক্ষের ম্যাচে শেষ ওভারে বল করতে এসে প্রথম বলটা ওয়াইড দিলেন মোহম্মদ ওমর। বর্তমান পেস বোলিং সেনসেশন শাহিনের জন্য ওভারের প্রথম বৈধ ডেলিভারি নিয়ে হাজির মোহাম্মদ ওমর, চার হাঁকালেন শাহিন। ভাবতে পারেন ঝড়ে ওঝার কারামতি বাড়লো? মোটেও না, পরের দুই বলে টানা ছক্কা হাঁকিয়ে এবারও আপনাকে ভুল প্রমাণ করলেন শাহিন আফ্রিদি। হঠাৎ হবু মেয়ে জামাইয়ের কাঁধে যেনো ভর করলেন সেই হঠাৎ হঠাৎ জ্বলে ওঠা শহিদ আফ্রিদি।

পরের দুইটা বল ইয়র্কার, পেসার ওমর পরাস্ত করলেন হঠাৎ ব্যাটার বনে যাওয়া শাহিনকে। তবে শেষ বলটায় শেষ রক্ষা হলো না। ছক্কা হাঁকিয়ে স্কোরটা সমানে সমান করে নিলেন শাহিন। পেশওয়ার ১৫৮/৭, লাহোর ১৫৮/৮। তবে সুপার ওভারে শেষরক্ষা হয়নি লাহোরের। হাফিজ-ব্রুককে পাঁচ রানে আটকে দিলেন ওয়াহাব রিয়াজ। আর শাহিন আফ্রিদিকে ওভারের প্রথম দুই বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে প্রতিশোধ নিলেন পেশওয়ারের শোয়েব মালিক।

কিউএনবি/অনিমা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit