বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

নওগাঁর পত্নীতলায় শ্রদ্ধা ও ভালোবাসায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৬ Time View

 

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি :  মায়ের ভাষার মর্যদা রক্ষার দাবিতে জীবন উৎসর্গকারী শহীদদের পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণের মধ্যদিয়ে সোমবার নওগাঁর পত্নীতলায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা সদর নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। এসময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পন করেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল আফতাব উদ্দীন, পত্নীতলা থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলার প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ সরকারী, বেসরকারী বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন ।

সূর্যোদয়ের সাথে সাথে ভাষা আন্দোলনে শহীদদের স্বরণে সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাাবে উত্তোলন করা হয়। তবে নজিপুর বাসস্ট্যান্ড সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে যথাযথভাবে পতাকা উত্তোলন হয়নি এবং নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে কোন পতাকা উত্তোলন না হওয়ায় এলকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। বেলা ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, পত্নীতলা থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দীন আহম্মেদ, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ সহ সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধিজন প্রমুখ। পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।

অপরদিকে বেসরকারী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট এবং সুজনের এর আয়োজনে বিকালে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা ও পাঠচক্র প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। দি হাঙ্গার প্রজেক্ট এর রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আছির উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit