বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

গৌরনদীতে অমর একুশে ফেব্রুয়ারী, মহান শহীদ দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩২ Time View

 

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পার্ঘ অর্পনসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে সোমবার বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারী, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে গৌরনদী উপজেলা প্রশাসন, এরপর গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমানের নেতৃত্বে পৌর প্রশাসন রোববার দিবাগত রাত ১২টা ১মিনিটে গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পার্ঘ অর্পন করে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এর পরপরই অধ্যক্ষের নেতৃত্বে সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির ও বিশ্বজিত সরকার বিপ্লবের নেতৃত্বে গৌরনদী প্রেসক্লাব, ওসি মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে গৌরনদী মডেল থানা, ওসি শেখ বেলাল হোসেনের নেতৃত্বে গৌরনদী হাইওয়ে থানা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হালিম সরদারের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সভাপতি এইচ.এম জয়নাল আবেদীননের নেতৃত্বে গৌরনদী উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন, সভাপতি গৌরনদী রিপোর্টার্স ইউনিটি, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটি, পৌর সভাপতি মোঃ আবু হানিফ খলিফার নেতৃত্বে উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল শহীদ বেদীতে পূস্পার্ঘ অর্পন করে। এ ছাড়া সরকারি-বেসরকারি ও স্বায়িত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক বীমার কর্মকর্তা, নেতৃবৃন্দ ও প্রতিনিধিগনের নেতৃত্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পূস্পার্ঘ অর্পন করা হয়।

মহান শহীদ দিবসে গৌরনদী উপজেলা পরিষদ ঘোষিত দিবসের কর্মসূচীর মধ্যে ছিল, সুর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করণ। বাদ যোহর অথবা সুবিধাজনক সময়ে উপজেলার সকল মসজিদ-মন্দির-গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় সরকারের স্বাস্থ্যবিধি মেনে বিশেষ দোয়া-মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা।

 

 

কিউএনবি/আয়শা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit