শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

উলিপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬ Time View

 

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ইউপি নির্বাচনের সময় বিপক্ষে কাজ করায় এক মাদ্রাসা শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে নব-নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উপজেলার থেতরাই ইউনিয়নে। এ ঘটনায় ওই শিক্ষক রোববার (২০ ফেব্রুয়ারী) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের ঐতিহ্যবাহী সাতদরগাহ নেছারীয়া কামিল এমএ মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক ফিরোজ আলম গত ১৭ ফেব্রুয়ারী মোটর সাইকেলে যোগে মাদ্রাসা যাচ্ছিলেন। এ সময় ওই ইউনিয়নের পাকার মাথা নামকস্থানে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা ওই শিক্ষককে থামতে বলেন। তিনি মোটর সাইকেল থামিয়ে চেয়ারম্যানকে সালাম দেন।

এ সময় চেয়ারম্যান বলেন ইউপি নির্বাচনের সময় তুমি আমার বিরোধী দলে কাজ করেছ। এখন আমি চেয়ারম্যান, আমি যা বলব তাই হবে। তোমার শিক্ষকতা আমি ছোটাইয়া দিব বলে হুমকি দিতে থাকেন এবং গালি গালাজ করেন। এ সময় ওই শিক্ষক তার অপরাধ জানতে চাইলে চেয়ারম্যান নিজেই তার কলার চেপে ধরেন। একই সময় চেয়ারম্যানের সঙ্গে থাকা ভাতিজা নাহিদ হাসানসহ কয়েকজন শিক্ষককে লাঞ্চিত করেন এবং প্রাননাশের হুমকি দেন। এ ঘটনায় রোববার (২০ ফেব্রুয়ারী) মাদ্রাসা শিক্ষক ফিরোজ আলম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ঘটনার প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন।

থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, ওই শিক্ষক বাজারের বিভিন্ন দোকানদারকে হুমকি ধামকি দিয়ে আসছিল। নির্বাচনে আমার পক্ষে যেন কেউ কাজ না করে। তাছাড়া ওই শিক্ষক খারাপ প্রকৃতির লোক। ঘটনাটি অনেক পূর্বের, নতুন করে সামনে নিয়ে এসেছে আমাকে হেও করার জন্য। উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে গুরুত্ব অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া বিষয়টি চেয়ারম্যানদের মাসিক সভায় উত্থাপন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit