শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো জ্বেলে তিনি বরণীয় হয়েছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

 

সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দরগাপাশা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জালাল উদ্দিন বলেছেন, শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো জ্বেলে তিনি বরণীয় হয়েছেন। হলদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কল্যাণী তালুকদারের শিক্ষকতা জীবন সমাপন শেষে কানাডা গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ১৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টায় বীরকলস গ্রামে অনুষ্ঠিত হয়েছে। প্রবীন ব্যক্তিত্ব ছায়া রাণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেটের লেখক ও সংগঠক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত হাইস্কুল শিক্ষক বিশ্বজিৎ দাশ, নবীগঞ্জ উপজেলা হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসা প্রযুক্তিবিদ, বিশিষ্ট গীতা পাঠক অজিত কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন সমাজকর্মী বীরেশ রায় অঞ্জন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষয়িত্রী নিয়তী রাণী রায়, অবসরপ্রাপ্ত শিক্ষয়িত্রী নীলিমা রায় নীলু, প্রধান শিক্ষয়িত্রী অনিতা রায়, প্রধান শিক্ষয়িত্রী অনিমা রায় নিভা, ফার্মাসিটিক্যালসের ঊর্ধ্বতন কর্মকর্তা বিদ্যুৎ রায় সঞ্জু, বাউল শিল্পী সুরঞ্জিত রায় নান্টু, অস্ট্রেলিয়া প্রবাসী আশীষ কান্তি দাশ চয়ন। সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বিপ্লব রায়।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্রজিত রায়, প্রাঞ্জল রায়, রুহান দাশ। সংগীত পরিবেশন করে বিপ্লব রায়, প্রত্যাশা দাশ, সুপর্ন দাশ গুপ্ত স্বচ্ছ, সৌরজিৎ রায়, বিপ্রজিত তালুকদার দীপ, প্রাঙ্গন রায়, বৃন্ত তালুকদার দীপ্ত, ঈশিতা জাহান নদী। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শ্রী দাশ। আশীষ কান্তি দাশ চয়নের সৌজন্যে সকলকে মিষ্টি মুখে আপ্যায়িত করা হয়। শেষে ‘মিলেছি আজ মায়ের ডাকে’ সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’, সহ বিভিন্ন দলীয় সংগীত পরিবেশন করেন দীপালি তালুকদার ও সহশিল্পীবৃন্দ।

সংবর্ধনার জবাবে শিক্ষয়িত্রী কল্যাণী তালুকদার তার ছেলে ও নাতীদের কাছে কানাডা প্রবাস জীবনের জন্য শুভ কামনা প্রত্যাশা করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা একজন সাধারণ গৃহিনী থেকে কল্যাণী তালুকদারের জীবনের নানান দিকে আলোকপাত করেন। তাঁর সুস্বাস্থ্য ও আনন্দময় জীবনও প্রত্যাশা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit