মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে : বাম জোট

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭১ Time View

 

ডেস্ক নিউজ : বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতৃবৃন্দ বলেছেন, নতুন  নির্বাচন কমিশন বিদ্যমান গভীর রাজনৈতিক সংকটের সমাধান করবে না; বরং  প্রধানমন্ত্রী তথা সরকারি দলের পছন্দসই নির্বাচন কমিশন গঠনের ঘোষণা অবিশ্বাস, অনাস্থা ও  রাজনৈতিক সংকট আরো বাড়িয়ে দেবে। তাই ভোটের অধিকার নিশ্চিতের জন্য সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।

আজ রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সভায় বক্তৃতা করেন বাম জোটের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, আবদুল্লাহ কাফি রতন, মানস নন্দি, মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, ইকবাল কবির জাহিদ, বাচ্চু ভূঁইয়া, আবদুল আলী, অধ্যাপক আবদুস সাত্তার, আকবর খান, শহীদুল ইসলাম সবুজ, মাসুদ রানা, বিধান দাস, রুবেল সিকদার প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, সরকার যে হুদা কমিশন ও রকিব কমিশনের মতো আরেকটি সরকার অনুগত নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছে তা অত্যন্ত স্পষ্ট। তাই বিরোধী রাজনৈতিক দলসমূহের সাথে মতৈক্য ছাড়া গঠিত এই নির্বাচন কমিশন জনগণ ও বিরোধী রাজনৈতিক দলসমূহের আস্থা অর্জন করবে না। সরকার অনুগত এই কমিশনকে আইনি পোশাক পরানো হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার ও নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ছাড়া ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো অবকাশ নেই। আন্দোলনের পথে ভোটের অধিকার হরণকারী সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। অধিকার প্রতিষ্ঠায় জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন বেগবান করার আহ্বান জানান তারা। সভায় ভাষাশহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit