বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

যেকোনো সময় ইউক্রেনে হামলা, ফের সতর্কতা যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :   রাশিয়া ইউক্রেনে যে কোনও সময় হামলা চালাতে পারে বলে পুনরায় নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র। এদিকে এই পরিস্থিতিতে পশ্চিমা রাজনীতিবিদরা এই সংকট নিয়ে আলোচনা করতে মিউনিখে মিলিত হয়েছেন। 

মার্কিন প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন রোববার রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্য জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাথে এক ব্যতিক্রমী বৈঠকে বসছেন। কারণ, তিনি নিশ্চিত হয়েছেন- কয়েকদিনের মধ্যেই রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা করেছে।

এছাড়া মিউনিখের নিরাপত্তা সম্মেলনের বিষয়েও তাকে অবহিত করা হয়। এ সম্মেলনে পশ্চিমা প্রতিনিধিরাসহ মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও অংশ নিয়েছিলেন। রাশিয়া-ইউক্রেন সংকটই ছিল এ সম্মেলনে আলোচনার মূল বিষয়।

পাসাকি আরো বলেন, প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা দল আবারো নিশ্চিত করেছে যে রাশিয়া ইউক্রেনে যে কোন সময় হামলা চালাতে পারে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কি ওয়াশিংনের এ ধরনের নিশ্চিত ধারনার পাল্টা সুরে বলেছেন, আমরা মনে করি না আমাদের আতংকিত হওয়ার প্রয়োজন আছে। 

এছাড়া মস্কোও বারবার বলেছে, ইউক্রেনে হামলা চালানোর কোন পরিকল্পনা তাদের নেই। যদিও ইউক্রেন সীমান্ত ঘিরে রাশিয়া লক্ষাধিক সৈন্যের সমাবেশ ঘটিয়েছে।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit