
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে পুকুরে ডুবে আবু হুরায়রা নামে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের কৃষক হাদিউজ্জামানের একমাত্র ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সাবেক ইউপি চেয়ারম্যান নজমুস সাদাত জানান, নেহালপুর গ্রামের কৃষক হাদিউজ্জামান শুক্রবার সকাল ১০ টার দিকে রান্নাঘরে একমাত্র ছেলে আবু হুরায়রাকে নিয়ে খাওয়া দাওয়া করছিলেন। এক পর্যায়ে সবার অজান্তে সেখান থেকে আবু হুরায়রা পুকুর পাড়ে চলে যায়। সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে শিশুটির লাশ ভেসে ওঠে। দুই ছেলে-মেয়ের মধ্যে আবু হুরায়রা ছিল ছোট। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কিউএনবি/অনিমা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৬