শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প সাবেক মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, হবে লাইভ সম্প্রচার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার

যশোরের চৌগাছায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩২ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর)  : যশোরের চৌগাছায় হৃদয় হোসেন (২২) নামে এক ইজিবাইক চালককে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। চৌগাছা বাজারের ব্যবসায়ীরা হৃদয়কে উদ্ধার করেন উপজেলা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেছেন। শুক্রবার দুপুরে শহরের পুরাতন পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। হৃদয় হোসেন যশোরের শার্শা উপজেলার বেলতা কাশিপুর মালিতা পাড়ার নুর হোসেনের ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়ের ছবি দেখে তার বাবা চৌগাছা হাসপাতালে আসেন।জানা যায়, শুক্রবার দুপুরে শহরের পুরাতন পোস্ট অফিস এলাকার একটি মিষ্টির দোকানে অজ্ঞান অবস্থায় বসেছিল সে। ব্যবসায়ীরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে বাজার ব্যবসায়ী সমিতির অফিসে সংবাদ দেয়া হয়। উদ্ধারের সময় ছেলেটি অসংলগ্নভাবে তার বাড়ি বেলতলা ও নাম হৃদয় বলছিলো।

স্থানীয় চা দোকানি আব্দুল মজিদসহ ব্যবসায়ীরা জানান, ছেলেটির সাথে আরেকজন ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তি এই ছেলেটিকে সড়কের ফুটপথের একটি মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ালেও নিজে মিষ্টি খায়নি। পরে ছেলেটিকে ফেলে রেখে ওই ব্যক্তি কৌশলে ওই স্থান থেকে পালিয়ে যায়। ছেলেটিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ব্যবসায়ীরা তাকে একটি চৌকির উপর রাখলে সে বেঘোরে ঘুমাতে থাকে। পরে তারা বাজার ব্যবসায়ী সমিতি অফিসে খবর দেন। স্থানীয়রা সকলে মিলে একটি ভ্যানে করে ছেলেটিকে উপজেলা হাসপাতালে পাঠান।বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম স¤পাদক আজিজুর রহমান অ্যাডমিরাল বলেন, স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করা হয়।

হৃদয় হোসেনের পিতা নুর হোসেন বলেন, হৃদয় কিছুদিন ধরে ভাড়া করা একটি ব্যাটারিচালিত ইজিবাইক চালাতো। প্রতিদিনের মত শুক্রবার সকালে সে বাইকটি নিয়ে বাড়ি থেকে বের হয়। দুপুরে খাবার খাওয়ার পর গ্রামের এক ব্যক্তি আমাদের বাড়ীতে আসেন। এ সময়ফেসবুকে মোবাইলেহৃদয়ের ছবি দেখিয়ে বলেন তোমার ছেলে চৌগাছার হাসপাতালে ভর্তি রয়েছে। সংবাদ শুনে হাসপাতালে এসে দেখি হৃদয়কে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। সে এখনো কথা বলতে পারছে না।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, খবর পেয়ে মোবাইল টিম পুলিশকে বিষয়টি দেখার জন্য বলেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit