শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার-৬ নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ব্রাজিলে ভূমিধস ও বন্যায় নিহত ১৮

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রাজধানী রিওডি জেনিরোর কাছে একটি পর্যটক শহরে প্রবল বৃষ্টির কারণে ভূমিধস ও বন্যা দেখা দেয়। এতে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ঘটে। মঙ্গলবার রাজধানীর কাছে একটি পর্যটক শহর পেট্রোপলিসে এই প্রবল বৃষ্টিপত হয়। খবর এএফপি।

এএফপির এক প্রতিবেদন অনুযায়ী রিওডি জেনিরোর ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, মনোরম পাহাড়ি শহর পেট্রোপলিসে সর্বশেষ কয়েক ঘণ্টায় ভূমিধস ও বন্যায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। সেখানে ১৮০ জনেরও বেশি উদ্ধারকারী কাজ করছে। রাজধানী থেকে ৬৮ কিলোমিটার দূরে পেট্রোপলিস শহরটি অবস্থিত। এ শহরেই ব্রাজিলের সর্বশেষ সম্রাট দ্বিতীয় পেড্রোকে সমাহিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সামজিক যোগাযোগমাধ্যমের ছবিতে দেখা যায়, শহরটির অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে, বন্যার পানিতে অনেক গাড়ি ভেসে গেছে। এ ছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক দোকানপাট। ছয় ঘণ্টারও কম সময়ের মধ্যে শহরটির কিছু এলাকায় ২৬০ মিলিমিটার পানি জমে গেছে।

কর্তৃপক্ষ বলছে, ব্যাপক বৃষ্টির আশঙ্কা আর না থাকলেও আগামী কয়েক ঘণ্টা মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। রাশিয়া সফরে থাকা ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের  বলসোনারো টুইটারে জানান, তিনি এই ট্র্যাজেডি সম্পর্কে অবগত আছেন। বলসোনারো ক্ষতিগ্রস্তদের সহায়তায় অবিলম্বে ব্যবস্থা নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit