শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ যখন অচলাবস্থায় আটকে আছে, তখন চাপ ও হুমকি ছাড়া আলোচনা করলেই কেবল শান্তি আলোচনা সফল হতে পারে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা ও প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে এবং চাপ ও হুমকি মুক্ত হলেই কেবল সংলাপ অর্থবহ হয় এবং তাতে সাফল্যের সম্ভাবনা থাকে।’

তিনি আরও বলেন, ‘শক্তির দাপট দেখিয়ে যে আলোচনা করা হয়, তা আসলে কোনো আলোচনা নয়; বরং তা হলো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ও জবরদস্তি।’ 

তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ‘আঞ্চলিক বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি খাত এবং স্থিতিশীলতার’ ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে সোমবার পেজেশকিয়ান বলেছিলেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করাটা ছিল অর্থহীন এবং এর ফলে কেবল নতুন করে হামলার ঘটনা ঘটেছে।

তিনি উল্লেখ করেন, ‘এমন এক শত্রুর সঙ্গে আলোচনা অর্থহীন, যে প্রতিনিয়ত গুপ্তহত্যা, নিষেধাজ্ঞা, চাপ ও হুমকির পথ বেছে নেয় এবং নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করে।’

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল।

যুদ্ধরত পক্ষগুলো জুনে একটি সমঝোতা স্মারকে সম্মত হয়েছিল, যেখানে সংঘাতের স্থায়ী সমাধানের রূপরেখা ছিল। কিন্তু হরমুজ প্রণালীতে বিভিন্ন জাহাজের ওপর ইরানের হামলার জেরে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক অভিযান শুরু করে।

এরপর থেকেই আলোচনা কার্যত স্থবির হয়ে পড়ে এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনাও কোনো সুফল বয়ে আনতে ব্যর্থ হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন সামরিক অভিযানের পরিবর্তে অর্থনৈতিক চাপের কৌশল বেছে নিয়েছে এবং গত ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানের ওপর কোনো হামলা চালায়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল দাবি করেছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য এই যুদ্ধ প্রয়োজনীয়—যদিও তেহরান বরাবরই এমন কোনো লক্ষ্য থাকার কথা অস্বীকার করে আসছে।

যুদ্ধ শুরুর পর থেকেই ইরান গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজগুলোর ওপর হামলা চালাচ্ছে।

এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর পাল্টা অবরোধ আরোপ করেছে এবং অবরোধ লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত জাহাজগুলোর ওপরও হামলা চালিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit