রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় নিবন্ধনবিহীন ৪৪ মোটরসাইকেল থানায়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ট্রাফিক পুলিশের অভিযানে নিবন্ধনবিহীন ৪৪ মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চৌগাছা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করা হয়। এ অভিযানে যশোর ট্রাফিক পুলিশের টিএসআই সরোয়ার হোসেনের নেতৃত্বে যশোর ট্রাফিক পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযানে নিবন্ধন না থাকা, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হেলমেট ব্যবহার না করার অভিযোগে এসব মোটরসাইকেলের চালকের বিরুদ্ধে মামলা দিয়ে মোটরসাইকেলগুলি চৌগাছা থানায় সোপর্দ করা হয়।

টিএসআই সরোয়ার হোসেন বলেন, যাদের নিবন্ধন নেই তারা নিবন্ধন করে জরিমানা দিয়ে, যাদের হেলমেট বা ড্রাইভিং লাইসেন্স নেই তারা জরিমানা জমা দিয়ে ছাড়পত্র নিয়ে থানা থেকে মোটরসাইকেল ছাড়িয়ে নিতে পারবেন। চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা এএসআই আরিফ হোসাইন বলেন, বিকাল পর্যন্ত ট্রাফিক পুলিশ ৪৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় সোপর্দ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit