শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

হিজাবি নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন : আসাদউদ্দিন ওয়াইসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেসক্ : হিজাবি নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দেশটির লোকসভার সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি দাবি করেছেন, নারীরা হিজাব পরবেন, কলেজে যাবেন, কালেক্টর হবেন, ম্যাজিস্ট্রেট-ডাক্তার-ব্যবসায়ী হবেন। আর আপনারা একটা কথা মনে রাখবেন- আমি হয়তো সেদিন থাকবো না, কিন্তু একদিন হিজাব পরা নারীই দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন করবেন।

আজ রবিবার টুইটারে একটি ভিডিও বার্তায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এ  মন্তব্য করেন। এতে তাকে বলতে শোনা যায়, ‘আমাদের মেয়েরা যদি সিদ্ধান্ত নেয় এবং তাদের বাবা-মাকে বলে যে তারা হিজাব পরতে চায়, তবে তাদের বাবা-মা অবশ্যই তাদেরকে বলবে- হ্যাঁ তোমরা পরো। এর পর দেখি তাকে কে আটকায়! ইনশাআল্লাহ।’

আসাদউদ্দিনের এই মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে তেলেঙ্গানার বিজেপি সাংসদ টি. রাজা সিং জানান, ‘যতদিন বিজেপি থাকবে কোন হিজাবি নারী প্রধানমন্ত্রী হবে না। আপনি আপনার জনসংখ্যা যতই বাড়ান না কেন, তাতে কোন লাভ হবে না। আমরা আপনার এই স্বপ্ন পূরণ হতে দেব না।’

উল্লেখ্য, আসাদউদ্দিন ওয়াইসির এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনা তৈরি হয়েছে। দক্ষিণের রাজ্য কর্ণাটকে বিষয়টি নিয়ে যখন হাইকোর্টে মামলা চলছে। তখন উত্তরপ্রদেশে ভোটের প্রচারে হিজাব ইস্যু টেনে আনলেন ওয়াইসি। হিজাব ইস্যুতে ক্ষমতাসীন বিজেপিকে তুলোধোনা করে নারীর ক্ষমতায়ন নিয়েও মুখ খুলেছেন তিনি।

কিউএনবি/আয়শা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit