শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আফগানিস্তানের অর্থ পাবে মার্কিন নাগরিকরা, যা বললেন সাবেক প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের জব্দ করা অর্থের মধ্যে ৩৫০ কোটি ডলার টুইন-টাওয়ারে হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিলিয়ে দিতে চান। বাইডেনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ আফগানরা বিক্ষোভ মিছিল করেছেন। এবার দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বিষয়টি নিয়ে কথা বলেছেন। 

আফগানিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, এটা আফগান সরকারের কোনো অর্থ না, আফগানিস্তানের সাধারণ মানুষের সম্পদ। সব অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ফেরত দেওয়া উচিত এবং সেখানেই সংরক্ষণ রাখা উচিত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের মতো আফগানিস্তানের জনগণও সন্ত্রাসবাদের শিকার। সুতরাং ভুক্তভোগীদের শাস্তি দেওয়া উচিত না। এ সময় তিনি জোর দিয়ে বলেন, আফগানিস্তানের সাধারণ জনগণের অর্থ ৯/১১ হামলার ভুক্তভোগীদের দেওয়া উচিত না। 

হামিদ কারজাই বলেন, ওসামা বিন লাদেনকে আফগানিস্তানে আফগানরা নিয়ে আসেনি, বরং বিদেশিরা তাকে নিয়ে এসেছিল। আল কায়েদা নেতা ওসামা পাকিস্তান থেকে এসেছিল এবং সেখানেই নিহত হয়েছেন। অথচ তার কর্মের ফল এখন আফগানিস্তানের মানুষ ভোগ করছে। আফগানিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, জব্দ অর্থ ফেরত পাওয়ার পর ইসলামিক আমিরাত বা তালেবানের এটা খরচ করা উচিত হবে না। কারণ, এটা দৈনন্দিন ব্যয়ের জন্য নয়। আফগানিস্তানের ভবিষ্যত প্রজন্মের জন্য এই অর্থ সংরক্ষণ করে রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। 

এদিকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচও বলেছে, আফগানিস্তানের সম্পদের মালিক দেশটির জনগণ। তাদের সম্পদ অন্যদের বিলিয়ে দেওয়া উচিত হবে না। হোয়াইট হাউস থেকে সম্প্রতি বলা হয়েছে, জব্দ করা আফগান অর্থ নিয়ে মার্কিন আদালতে মামলা চলছে। ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ওই অর্থ দাবি করে মামলাটি করেছিলেন। এ কারণে ৩৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ যুক্তরাষ্ট্রেই রাখা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit