রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় নতুন ইসলামী দলের আত্মপ্রকাশ, দিলেন নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০০ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : জাতীয় উলামা কল্যাণ পরিষদ নামে নতুন একটি ইসলামী দলের ঘোষণা দেয়া হয়েছে। দলটির আমীর করা হয়েছে যশোরের চৌগাছা উপজেলার আড়ারদাহ হামিউল সুন্নাহমাদরাসার প্রধান মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রাজ্জাককে এবং মহাসচিব করা হয়েছে ইসলামী ঐক্যজোট (মুফতি আমিনী) যশোর জেলার সেক্রেটারী মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফীকে। সম্মেলনে দলটির মহাসচিব শহিদুল ইসলাম ইনসাফী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন।

১২ ফেব্রুয়ারি শনিবার যশোরের চৌগাছা উপজেলার আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদরাসা হল রুমে এক কাউন্সিলে দলটির আংশিক জাতীয় কমিটির ঘোষণা দেন দলটির মহাসচিবের দায়িত্ব পাওয়া শহিদুল ইসলাম ইনসাফি। দলটির কাউন্সিলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির ১১ সদস্যের এবং ঢাকা, চট্রগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করে বলা হয় আগামী ৯০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হবে।কমিটিতে নায়েবে আমীর করা হয়েছে ইসলামী ঐক্যজোট চৌগাছা উপজেলা সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস ও আড়ারদাহ মাদরাসার শিক্ষা পরিচালক মুফতী মাহমুদুল হাসানকে। এছাড়া মাওলানা হুমায়ুন কবীরকে যুগ্ম-মহাসচিব, মাহবুবুর রহমানকে দপ্তর স¤পাদক, মুফতি মুশফিকুর রহমান ইনসাফীকে প্রেস-স¤পাদক, মাওলানা আবু সাঈদকে সহ-প্রেস স¤পাদক, মুফতি আব্দুল হাকিমকে সাংগঠনিক স¤পাদক, মুফতি ইয়াছিন ও মাওলানা ইশ্রাফিলকে সহ-সাংগঠনিক স¤পাদক করা হয়েছে।

জাতীয় কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক ও আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদরাসার প্রধান মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির মহাসচিব মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফী। অন্যান্যের মধ্যে নায়েবে আমীর মাওলানা রুহুল কুদ্দুস এবং সহ-প্রেস সচিব মাওলানা আবু সাঈদ বক্তৃতা করেন। কাউন্সিলে দেশের বিভিন্ন স্থান থেকে উলামা-মাশায়েখরা অংশ নেন। প্রধান বক্তা ও সংগঠনটির মহাসচিব শহিদুল ইসলাম ইনসাফী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় উলামা কল্যাণ পরিষদ অংশ নেবে। তিনি চৌগাছা-ঝিকরগাছা আসনে এমপি পদে প্রার্থী হবেন। এরআগে ২০১৪ ও ২০১৮ সালে শহিদুল ইসলাম ইনসাফী বিএনপি জোট থেকে চৌগাছা-ঝিকরগাছা আসনে মনোনয়ন চান।

তবে জামায়াতের সাবেক সংসদ সদস্য আবু সাঈদকে মনোনয়ন দেয় বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। উল্লেখ্য, চৌগাছার আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদরাসায় প্রায় দেড় হাজার শিক্ষার্থী লেখাপড়া করেন। মাদরাসাটির প্রধান মুফতি আব্দুর রাজ্জাক হেফাজতে ইসলামের মরহুম আমীর আল্লামা শফির অনুসারী হলেও মাদরাসাটির শিক্ষক শিক্ষার্থীরা এরআগে কোন রাজনৈতিক দলের সাথে প্রকাশ্যে জড়িত ছিলেন না।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit