রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

যে কারণে খালেদা জিয়াকে বাসায় নেয়ার সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৪ Time View

 

ডেস্কনিউজঃ বিএনপি চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের সদস্য প্রফেসর ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী বলেছেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনা ঝুঁকি এড়াতেই হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় পাঠানো হচ্ছে। তবে এভারকেয়ারে তার জন্য যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নেই বাসায় তার চিকিৎসা চলবে।

বিএনপি চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের সদস্য প্রফেসর ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী বলেছেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনা ঝুঁকি এড়াতেই হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় পাঠানো হচ্ছে। তবে এভারকেয়ারে তার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডের সাবক্ষণিক তত্বাবধায়নেই বাসায় তার চিকিৎসা চলবে।

মঙ্গলবার সন্ধায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার মেডিক্যাল বোর্ড কতৃক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

ডা. মোহাম্মদ সিদ্দিকী বলেন, আমরা অনেক পরীক্ষা-নিরীক্ষা করে দেখি আপাত দৃষ্টিতে মেজর ব্লেডিংয়ের যে চান্স সেটাকে সম্ভবত থামানো গেছে। তারপর সিসিইউতে রেখে আমরা আরো ৬ দিন পর্যাবেক্ষণ করি। তখন ওই সময় দেখতে পাই উনার তখন আর ব্লেডিং হচ্ছে না। তখন আমরা তাকে শিফট করে কেবিনে নিয়ে আসি। এখনো তিনি সেই কেবিনে আছেন।

তিনি বলেন, একটা কথা স্পষ্ট বলে রাখা প্রয়োজন উনার মূল যেই অসুখ সেই অসুখের যেই প্রসিডিউর হাই প্রেসারের টোটাল সাপোর্টেশনের জন্য বাইপাস ট্রেন তৈরী করে দেয়া সেটা কিন্তু আমরা করতে পারিনি। আমরা যেটা করেছি দৃশ্যমান বড় যে বেসিকগুলো ফেটে যাচ্ছিল সেগুলোকে ব্যান্ডিং করা হয়েছে, ব্লক করা হয়েছে। উনার অবস্থা স্টবেল আছে কিন্তু অদূর ভবিষ্যতে আবার যে ব্লেডিং হবে না তার কোনো নিশ্চয়তা নেই।

চিকিৎসকরা আরো জানান, বেগম জিয়ার প্রধান সমস্যা লিভার সিরোসিস। এই রোগের সর্বশেষ চিকিৎসা লিভার পরিবর্তন করা। কিন্তু আপাতত তার সেই অবস্থা নেই।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদের সঞ্চলনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. এফ এম সিদ্দিক, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, ডা. লুৎফর আজিজ, ডা. শাহরিয়ার, ডা. আরমান রেজা, ডা. আল মামুন, ডা. শামসুল আরেফিন, ডা. আবু জাফর, ডা. কবির প্রমুখ।

কিউএনবি/বিপুল/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit