বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ডোমারে বিএডিসি কর্তৃক বীজ ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১৫৪ Time View
এস.কে হিমেল,নীলফামারী : নীলফামারীর ডোমারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি” ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১শে জানুয়ারি) দুপুরে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারের হলরুমে “উচ্চ ফলনশীল, রপ্তানিযোগ্য নতুন জাতের আলুর সম্প্রসারণ এবং বীজআলু ও রপ্তানি আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও রপ্তানি কলাকৌশল” শীর্ষক বীজ ডিলার প্রশিক্ষণের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক(সিডিপি ক্রপস) রাজেন আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএফএম হায়াতুল্লাহ, অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান বিএডিসি। বিশেষ অতিথি, আমিরুল ইসলাম, সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) বিএডিসি, মোস্তাফিজুর রহমান, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান), আশরাফুজ্জামান, সচিব,বিএডিসি, প্রদীপ চন্দ্র দে, মহাব্যবস্থাপক (বীজ) বিএডিসি, ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারের উপ- পরিচালক আবু তালেব মিঞা, আমিনুর রহমান সরকার, সভাপতি বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, এনামুল হক সরকার, অর্থ সম্পাদক বিএডিসি বীজ ডিলার কেন্দ্রীয় কমিটি প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতেই ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞা স্বাগত বক্তব্য রাখেন, এসময় তিনি বলেন আমাদের হাতে নতুন জাতের আরও কিছু বীজআলু এসেছে এগুলো ডিলারদের মাধ্যমে বাজারজাত করণসহ উৎপাদনের স্বার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি চাষিদের যেন স্বপ্ন ভঙ্গ না হয় সেজন্য বিএডিসির স্বার্বিক তৎপরতা রয়েছে। মুন্সিগঞ্জ জেলা সদর থেকে আগত বীজ ডিলার রমিজ উদ্দিন (৪৫) সাথে কথা হলে তিনি প্রতিবেদককে জানিয়েছেন, আজকে ২২ বছর ধরে বিএডিসি বীজ ডিলারের সাথে সম্পৃক্ত রয়েছি, বিএডিসি থেকে বীজ নিয়ে অনেক লাভবান হয়েছি এবং গত ৫ বছর ধরে বীজআলু নিয়ে কোন লাভ তো করতে পারিনি বরং চরম ক্ষতির সমুক্ষিন হয়ে লোকসান গুনতে হয়েছে।

২০২১ সালে বিএডিসি থেকে ৪৫ টন বীজআলু প্রতি কেজি ২২ টাকা দরে কিনেছি, অথচ বিক্রি করেছি ৫ টাকা কেজি দরে। এই ১ বছরে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এ ব্যপারে বিএডিসির উর্দ্ধতন কর্তৃপক্ষকে স্বার্বিক বিষয়ে অবগত করলে তারা জানিয়েছেন বীজআলু আমরা আপনাদের কাছে বিক্রি করে দিয়েছি এখন আপনারা মাল উত্তোলন করে নিয়ে যান আর বীজআলুর বিষয়ে আমাদের কোন দায়ভার নেই সেটা আপনাদের বিষয়। উপ-পরিচালক মান নিয়ন্ত্রণ এ এস এম খায়রুল হাসান”র সঞ্চালনায়, অনুষ্ঠানের প্রধান অতিথি এ এফ এম হায়াতুল্লাহ বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য বাংলাদেশের প্রথম সরকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মোট বাজেটের ৭শত ৮৬ কোটি টাকার মধ্যে কৃষির উপর ১ শত ১ কোটি টাকা বাজেট ঘোষণা করেন এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার কৃষি উপর গুরুত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য যে, সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে “উচ্চ ফলনশীল, রপ্তানিযোগ্য নতুন জাতের আলুর সম্প্রসারণ এবং বীজআলু ও রপ্তানি কলাকৌশল” শীর্ষক বীজ ডিলার প্রশিক্ষণের মতবিনিময় সভায় ৫০ জন ডিলার অংশ গ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit