মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

৪২ বছর পর ফাইনালে অস্ট্রেলিয়ার কোনো তারকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৯৯ Time View

 

স্পোর্টস ডেসক্ : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইতি ঘটল। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত গ্র্যান্ড স্ল্যামে ৪২ বছর পর ফাইনালে উঠেছেন কোনো অজি টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন অ্যাশলি বার্টি। সবশেষ ১৯৭৮ সালে অজি খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ক্রিস্টিন ও’নিল। এরপর থেকে চলছে খরা। ৪৪ বছরের এই হতাশার বৃত্ত ভাঙা থেকে মাত্র একধাপ দূরে আছেন বার্টি।

ফাইনালে অ্যাশলি বার্টি মুখোমুখি হবেন পোল্যান্ডের ইগা শিয়াওতেক অথবা যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলা কলিন্সের। বৃহস্পতিবার রড লেভার অ্যারেনায় আসরের প্রথম সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিইসকে পাত্তা দেননি অ্যাশলি বার্টি। নারীদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই তারকা জিতেছেন সরাসরি সেটে। ফাইনালে উঠতে তাকে করতে হয়েছে এক ঘণ্টা দুই মিনিটের লড়াই। কিইসকে তিনি হারিয়েছেন ৬-১, ৬-৩ গেমে।

২৫ বছর বয়সী বার্টি ২০১৯ সালে জিতেছিলেন ফরাসি ওপেনের শিরোপা। গত বছর তার হাতে ওঠে উইম্বলডন। এবার প্রথমবারের মতো তিনি পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের টিকিট। নিজ দেশের দর্শকদের সামনে শিরোপা নির্ধারণী মঞ্চে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বার্টি বলেন, সত্যি বলতে এটা অবিশ্বাস্য। আমি এখানে আমার সেরা টেনিসটা খেলতে পেরে আনন্দিত। 

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit