শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

সরকারী ঘর নির্মান কাজ পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা উপজেলায় ভূমিহীন-গৃহহীনদের জন্য নির্মিত ও নির্মান কাজ চলমান আশ্রয়ন-২ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছার উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুভাগত বিশ্বা স, নাভারনের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাকির হোসেন ও ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুুুুুুুুুুুুুুুুুল হাসান সবুজ। গদখালী ইউনিয়নের কামারপাড়ায় মুজিব বর্ষ উপলক্ষে উপহারের ১২ টি ঘরে পরিবারসহ বসবাস করছে।

এছাড়া এই প্রকল্পের ৩য় ফেজে নতুন ডিজাইনে নাভারন ইউনিয়নে নির্মানাধীন ৫ টি ঘরের নির্মান কাজ পরিদর্শন করে নির্মান কাজের গুনগত মান ও খাস জমি নির্বাচন প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন। এই প্রকল্পের ১ম ও ২য় ফেজে ঝিকরগাছায় ৬৬ শতক খাস জমিতে ৩৩ টি ঘর নির্মিত হয়েছে। এই প্রকল্পের ৩য় ফেজে ঝিকরগাছায় প্রায় ৩ একর খাস জমিতে মোট ১৩৩ টি ঘর নির্মিত হবে। যার মধ্য ১৩ ঘরের কাজ চলমান আছে। নতুন ডিজাইনে আর সি সি কলাম, বেস ও লিনটেল দিয়ে এই ঘর গুলো নির্মিত হচ্ছে।

ফলে ঘর গুলো আরো টেকসই হবে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর প্রত্যক্ষ মনিটরিং এর মাধ্যমে উপজেলা প্রকৌশলীর কারিগরি নির্দেশনায় পিআইও এই ঘর গুলোর নির্মান কাজ করেছেন। জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন চেয়ারম্যানদের সমন্বয়ে গঠিত কমিটি উপজেলার ভূমিহীন-গৃহহীনদের বাছাই করছেন। এটা একটি চলমান প্রক্রিয়া। ঝিকরগাছায় কোন ভূমিহীন- গৃহহীন থাকবে না। একদম নি:স অবস্থা থেকে জমি সহ লাখ টাকার এই ঘর পেয়ে ভূমিহীন – গৃহহীন পরিবার আনন্দে উচ্ছসিত।

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit