শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

এবার আইপিএল নিলামে ৯ বাংলাদেশি!

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৯৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের মেগা অকশনের প্রাথমিক তালিকায় আছেন ৯ জন বাংলাদেশি ক্রিকেটার। যাদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

এবারের আইপিএলে ৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। এবারও সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি বা প্রায় ২ লাখ ৬৯ হাজার মার্কিন ডলার। এই তালিকায় আছেন সাকিব ও মুস্তাফিজ। গত আসরেও সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি। তবে এবার উন্নতি হয়েছে মুস্তাফিজের। গত আসরে টাইগার এই পেসারের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি।

যদিও এখনও সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি বিসিসিআই। ফলে এখনই জানা যাচ্ছে না বাংলাদেশের বাকি ৭ ক্রিকেটারের নাম। তবে এটি নিশ্চিত যে, ১.৫ কোটি বা ১ কোটি ভিত্তিমূল্যের তালিকায় নেই তারা।

ব্যাঙ্গালোরে আসন্ন আইপিএল-২০২২ এর মেগা অকশন অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি। এবারের অকশন তালিকায় আছেন মোট ১,২১৪ জন ক্রিকেটার। যাদের মধ্যে ভারতীয় ক্রিকেটারই আছেন ৮,৯৬ জন এবং বিদেশি ক্রিকেটার আছেন ৩১৮ জন।

যার মধ্যে সবমিলিয়ে ২৭০ জন খেলোয়াড়ের আছে আন্তর্জাতিক অঙ্গণে খেলার অভিজ্ঞতা।

কিউএনবি/অনিমা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit