রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল দেশে চালু হলো প্রথম এআইভিত্তিক ইন্টারভিউ প্ল্যাটফর্ম ‘হাইপো এআই’ ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন কচিকণ্ঠের আসরের বিশ্ব শিশু দিবস উদযাপন গাজা ইস্যুতে আবারও সরব হলেন মার্কিন অভিনেত্রী আটোয়ারীতে তাফসিরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার  পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘স্পর্শকাতর তথ্য’ ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

লালমনিরহাট জেলাকে রেড জোন ঘোষনা,বন্ধ হয়নি জেলার শিল্প মেলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৩৯ Time View

 

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : আবারও কি মৃত্যুর মিছিল দেখতে হবে? আবারও কি প্রিয়জনের চোখের সামনে পড়ে থাকতে দেখা যাবে শত শত লাশ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলাকে সর্বোচ্চ ঝুঁকিতে থাকার কারনে রেড জোন ঘোষনা করেছে সরকার। সকল ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মানতে জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগকে পত্র দিয়ে সর্তক করা হয়েছে। সরকার কর্তৃক এহেন বিধিনিষেধ আরোপ করা হলেও লালমনিরহাটে এখনো বন্ধ হয়নি পুনাকের পণ্য শিল্প মেলা।

জেলা পুলিশ প্রশাসন স্বাস্থ্যবিধি না মেনে (পুলিশ নারী কল্যাণ সংস্থা) পুনাক শিল্প মেলার মাস ব্যাপী জমকালো আয়োজন করেছে। মেলায় জনসমাগম বাড়াতে চলছে গভীর রাত পর্যন্ত সার্কেস, মৃত্যুকূপসহ নানা ধরনের খেলা। পুরো জানুয়ারি মাস জুড়ে চলবে এ মেলা।মেলা ঘুরে দেখা গেছে মেলা মাঠের কোথাও স্বাস্থ্য বিধির কোন বালাই নেই। অন্যদিকে করোনা সংক্রমণরোধে লোক দেখাতে শহরের মিশনমোড়ে ঘটাকরে মাক্স বিতরণ করতে দেখা গেছে পুলিশের। বিষয়টিকে জেলার সচেতন সাধারণ জনগণ পুলিশের করোনা নিয়ে তামাশা হিসেবে দেখছে। দিনদিন করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে গাণিতিক হারে বেড়েইে চলছে। ইতিমধ্যে সরকার স্কুল,কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে।

এছাড়া নানাধরণের সামাজিক,রাজনৈতিক, বিবাহসহ জনসমাগম হতে পারে এমন অনুষ্ঠান বন্ধ ঘোষনা করেছে। এদিকে পুনাকের মেলার পাশাপাশি সকল বিধিনিষেধকে উপেক্ষা করে জেলার আদিতমারী উপজেলার সারপুকুরেও গভীর রাত পর্যন্ত চলছে সার্কাস ও নৃত্য।জেলার অনেক পুলিশ কর্মকর্তার সাথে কথা চাইলে এ বিষয়ে কোন উর্ধতন পুলিশ কর্মকর্তা কথা বলতে রাজি হননি।সিভিল সার্জন নিমূলেন্দ্র রায় জানান, লালমনিরহাট সীমান্ত জেলা। যেহেতু পশ্চিমবঙ্গে ওমিক্রণ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাই ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে লালমনিরহাটকে রেড জোন ঘোষনা করা হয়েছে। ওমিক্রণ ঠেকাতে সরকারি নিদের্শনা কঠোরভাবে পালনে স্বাস্থ্য বিভাগ অন্যান্য বিভাগের সহযোগিতা চাইবে।

৫২ এর ভাষা সৈনিক ও সামাজিক সংগঠন অতিক্রম এর উপদেষ্টা জহির উদ্দিন আহমেদ বলেন, সারা জীবন তো সংগ্রাম করে গেলাম কতদিন বাঁচি আল্লাহ ভালো জানে, দেখি কেউ এর প্রতিবাদ না করলে আমি একাই রাস্তায় নেমে যাবো জেলার মানুষকে বাচাঁতে।

কিউএনবি/অনিমা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit