বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

সীমান্ত নিয়ে আবারও সংঘাতে ভারত-নেপাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  নেপাল এবং ভারতের সীমান্তবর্তী এলাকা উত্তরখাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বক্তব্যে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। মোদীর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন নেপালের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জ্ঞানেন্দ্র বাহাদুর কারকি।

ঐ এলাকায় ভোটের প্রচারণায় গিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, লিপুলেখ পাস পর্যন্ত ভারত যে রাস্তা তৈরি করেছে, তা আরও বাড়ানো হবে। 

এরপরই নেপালের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জ্ঞানেন্দ্র বাহাদুর কারকি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে জায়গায় মোদী রাস্তা তৈরির কথা বলছেন, তা নেপালের অবিচ্ছেদ্য অংশ। কোনভাবেই সেখানে ভারতকে রাস্তা তৈরি করতে দেওয়া হবে না।

এই বিতর্ক নতুন নয়। এর আগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে তীব্র বিতর্ক হয়েছিল ভারতের। 

ওলির নেতৃত্বে নেপাল পার্লামেন্টে নতুন মানচিত্র পাশ হয়েছিল। যেখানে সীমান্তের বেশ কিছু বিতর্কিত অংশ নেপালের বলে দাবি করা হয়েছিল। লিপুলেখ পাস অঞ্চলে কালাপানি পূর্ব পর্যন্ত নেপালের অংশ বলে দেখানো হয়েছিল। লিপুলেখ পাসও নেপালের বলে দাবি করা হয়েছিল। 

ভারত এরমধ্যেই সেই পর্যন্ত রাস্তা তৈরি করে ফেলেছে। এবার সেই রাস্তার সম্প্রসারণ হবে বলে মোদী জানিয়েছেন।

নিজেদের মতামত স্পষ্ট করলেও এখন পর্যন্ত নেপাল এবিষয়ে সরকারিভাবে ভারতকে কিছু জানায়নি। তবে বিতর্ক বাড়লে সমস্যা বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

কে পি ওলির সময়ে লিপুলেখ পাসটিকেও নেপালের অংশ বলে দাবি করা হয়েছিল। ভারত তার তীব্র বিরোধিতা করেছিল। নেপালের নতুন মানচিত্র ভারত মানে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল। সাম্প্রতিক বিতর্কেও লিপুলেখ পাস নেপাল তাদের ভূখণ্ড বলে দাবি করছে।

এই বিষয়ে কাঠমান্ডুতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন, আলোচনার মাধ্যমের সমস্যার সমাধান হবে। বস্তুত, নেপালও জানিয়েছে এবিষয়ে তারা আলোচনার টেবিলে বসতে রাজি। সংঘাতে তারা যেতে চায় না।

সূত্র: ডয়েচে ভেলে।

কিউএনবি/অনিমা/১৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit