বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

কুষ্টিয়ায় যুবক হত্যা মামলায় একজনের আমৃত্যু ও দু’জনের যাবজ্জীবন কারাদন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে শহিদুল ইসলাম (২১) নামে এক যুবক হত্যা মামলায় এক আসামির আমৃত্যু ও দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামি সালাম মোল্লা কুমারখালী উপজেলার কালিকাতলা গ্রামের মৃত মুনছের মোল্লার ছেলে এবং যাবজ্জীবনদন্ডপ্রাপ্ত আসামি একই গ্রামের হারুন অর রশিদ হারু’র ছেলে রেজাউল জোয়ার্দার কালু ও একই উপজেলার শানপুকুরিয়া গ্রামের আমির হামজার ছেলে সাইফুল ইসলাম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।


আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৩ মে রাতে শহিদুল ইসলাম নিখোঁজ হলে ২৮ মে সকালে কালিতলা এলাকার একটি ডোবা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার ঘটনায় নিহত শহিদুল ইসলামের বাবা মুনছের আলী বাদী হয়ে ৫জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলা তদন্ত শেষে ২০১১ সালের ১৬জুন আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে মঙ্গলবার এ রায় ঘোষণ করেন আদালতের বিচারক। আদালতের পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং একজনের আমৃত্যু সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit