রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১৬৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  পশ্চিম আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া ভূমিকম্পে ৭০০ এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। 

দেশটির কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। 

বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি সংবাদ সংস্থায় বলেন, “বাদঘিস প্রদেশের কাদিস জেলায় বাড়ির ছাদ ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপে বলা হয়েছে, রিকটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।”

সারওয়ারি বলেন, “ভূমিকম্পে নিহত ২৬ জনের মধ্যে পাঁচ নারী ও চার শিশু রয়েছেন।” তিনি আরও জানান, এতে আহত হয়েছেন আরও চার জন। 

এই কর্মকর্তা বলেন, “ভারী বৃষ্টিপাতের মধ্যেও প্রথম উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছায়, এবং সতর্ক করে হতাহতের সংখ্যা বাড়তে পারে।”

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্প আঘাত হানার দুই ঘণ্টা পর ৪ দশমিক ৯ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। 

আফগানিস্তানের জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা জনান, সায়েক ২৬ জন নিহতের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “৭০০ এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।”

তিনি আরও বলেছেন, “ভূমিকম্পে মুকর জেলার বাসিন্দারাও ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেন নি এই কর্মকর্তা।”
সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit