শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

নতুন ভূমিকায় বাংলাদেশে স্টিভ রোডস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৩৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে কেমন একটা নিস্তেজ ভাব থাকে। তবে নিলামের দিন থেকে অজান্তেই দেশের একমাত্র টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে জোর আলোচনা ওঠে। দলগুলোও নামিদামি তারকা দলে ভিড়িয়ে আলোচনায় নাম লেখায়। কুমিল্লা ভিক্টোরিয়ানস যেমন ‘জমকালো’ একটি নাম যুক্ত করেছে ডাগআউটে—স্টিভ রোডস। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই কোচকে দলের পরামর্শক হিসেবে ইংল্যান্ড থেকে উড়িয়ে এনেছে ভিক্টোরিয়ানস।

এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে গত পরশুই রোডস ঢাকায় চলে এসেছেন। দলটির প্রধান কোচ পদে মোহাম্মদ সালাউদ্দিনই থাকছেন। পরামর্শক ভূমিকায় কুমিল্লার ডাগআউটে দেখা যাবে ২০১৯ বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় দলের চাকরি হারানো রোডসকে। বরাবর স্বাধীনভাবে কাজ করতে ইচ্ছুক সালাউদ্দিন অবশ্য ফ্র্যাঞ্চাইজির এই নিয়োগকে ইতিবাচকভাবেই দেখছেন, ‘এটা নিয়ে আমার মোটেও মন খারাপ না। টিম ম্যানেজমেন্ট ভালো মনে করেছে বলে এনেছে। আমি বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি।’

কুমিল্লা ভিক্টোরিয়ানস হেড কোচ বরং মনে করছেন, ‘উনার (স্টিভ রোডস) সঙ্গে কখনো কাজ করিনি, তবে কথা হয়েছে। আমার ভালো মনে হয়েছে। ছেলেদের (জাতীয় দলের ক্রিকেটার) কাছ থেকেও উনার অনেক প্রশংসা শুনেছি। আমি তো মনে করি উনার মতো হাই প্রফাইল কোচের কাছ থেকে হয়তো অনেক কিছু শিখতে পারব।’

যে ভূমিকাতেই হোক না কেন, স্টিভ রোডসের বাংলাদেশে আগমন বিশাল খবর। ২০১৮ সালে দুই বছর মেয়াদে জাতীয় দলের কোচ পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। দলের ফলও ভালো হচ্ছিল। কিন্তু ইংল্যান্ড বিশ্বকাপের পর চাকরি হারানোটা রোডসের কাছে বিনা মেঘে বজ পাতের মতো ব্যাপারই ছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit