রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১১৭ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পুকুরে ডুবে প্রহল্লাদ ঘোষ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার দিঘড়ী গ্রামে। শনিবার সকালে খুলনার একটি ডুবুরী দল এসে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করেন। প্রহল্লাদ ঘোষ দিঘড়ী গ্রামের ঘোষ পাড়ার বাসিন্দা মৃত ফকির চাঁদের ছেলে। এ ঘটনায় মৃতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃতের পরিবার ও এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে প্রহল্লাদ ঘোষ ইরি ধান রোপনের জন্য জমি চাষ শেষে হাল গরুর গোসল করাতে বাড়ি পাশে একটি পুকুরে নামে। এ সময় গরু দুটি বাড়ীতে গেলেও প্রহল্লাদ ঘোষ বাড়িতে ফেরেনি। তার বাড়ীতে ফিরতে দেরী হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। তাকে না পেয়ে স্থানীয়রা পুকুরের পানিতে নেমে খোঁজাখুজি করেও মৃতদেহ উদ্ধার করতে না পেরে তারা চৌগাছা ফায়ারসার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিস দল ৫/৬ ঘন্টা চেষ্টা করেও মৃত দেহ উদ্ধার করতে ব্যার্থ হন। স্থানীয়রা খুলনা ডুবুরি দলকে খবর দেন। শনিবার সকালে খুলনার ডুবুরি দল পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মশিয়ার রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, স্টোক জনিত কারণে মৃত্যু হতে পারে । চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুকুরের পানিতে নেমে স্টোক করায় মৃত্যু হয়েছে। এ বিষয়ে চৌগাছা থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit