মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১৩৫ Time View
সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পরে লাশ নিতে শ্বশুর বাড়ি ফোন করে পালালো ঘাতক স্বামী এমন দাবী করেন নিহতের পরিবার। শনিবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকার তাইজুদ্দিন সরকারের বাড়ি থেকে তালা ভেঙ্গে লাশ উদ্ধার করেন থানা পুলিশ।  পলাতক স্বামী আসাদুল ইসলাম ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার ফেরী নারায়ণপুর গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে। অন্যদিকে নিহত বৃষ্টি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার তালজাঙ্গা গ্রামের আবুল কাশেমের মেয়ে। স্বামী-স্ত্রী আশুলিয়ার কাঠগড়া এলাকার তাইজুদ্দিন সরকারের বাড়ীতে ভাড়া থেকে টেক্সটাউন নিট গার্মেন্টসে চাকরী করতো।

বড়ির মালিকের স্ত্রী গোলবাহার বলেন, দুই মাস হলো আমাদের বাসায় ভাড়া নেয় তারা। আজকে সকালে ঘড়ে তালা দেয়া ছিল। আমরা কিছুই জানতাম না। ওই মেয়ের ভাই দুপুরে কান্না করতে-করতে এসে বললো তার বোন জামাই আসাদুল ফোন করে বলেছে, তোর বোইনরে মাইরা রাখছি লাশ নিয়ে যা। একথা শুনে বুঝতে পারি ভিতরে লাশ আছে। পরে পুলিশে খবর দিলে আইসা দুপুর আড়াইটার দিকে তালা ভেঙ্গে লাশ নিয়া যায়। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ তানিম হাসান বলেন, বৃষ্টির ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো বলে জানা গেছে।  তার স্বামী তাকে মেরে দরজার তালা দিয়ে নিহতের আত্মীয় স্বজনকে খবর দেয় লাশ নিয়ে যাওয়ার জন্য৷ পরে তারা আমাদের জানালে আমরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।
নিহতের শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্যাতনের পরে শ্বাসরোধ করে হত্যা করা  হয়েছে৷  এই ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়ণা তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হবে। এছাড়া একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit