রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

আইআরজিসির বাসিজ বাহিনীর প্রধান নিহতের খবর জানালো ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের অন্যতম শাখা বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আইআরজিসি জানিয়েছে, ‘আমেরিকান-জায়নবাদী শত্রু’ বাহিনীর এক হামলায় তিনি নিহত হয়েছেন।

গোলামরেজা সোলেইমানি গত ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রমের তদারকি করতেন।

আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, বাসিজ বাহিনীর কাঠামো আধুনিকায়ন এবং আর্তমানবতার সেবায় তার ভূমিকা ছিল অনন্য ও কৌশলগত।

বিবৃতিতে আরও বলা হয়, সোলেইমানির এই ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ প্রমাণ করে যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলমান সর্বাত্মক যুদ্ধে বাসিজ বাহিনী কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এই বাহিনীর অবদান শত্রুপক্ষকে ভাবিয়ে তুলেছে বলেই এই হামলা চালানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৬,/রাত ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit