রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ঝিকরগাছায় স্বতন্ত্র মেয়র প্রার্থীরা প্রচার-প্রচারনা বাধা মাইক ভাংচুর ও মেমোরিকার্ড ছিনিয়ে নেয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৪১ Time View

 

তরিকুল ইসলাম ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা :  আগামী ১৬ জানুয়ারী ঝিকরগাছা পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র মেয়র প্রার্থী ইমরান হাসান নিপুনের (কম্পিউটার প্রতীকের) প্রচার-প্রচারনায় বাধা দেয়াসহ প্রচার মাইক ভাংচুর ও মেমোরিকার্ড ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

এসব ঘটনায় রিটাণিং অফিসার বরাবর বেশ কয়েকটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে এবং যার অনুলিপি কপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, ঝিকরগাছা থানা ও উপজেলা নির্বাচন অফিসারকে দেয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোন ভুমিকা নেয়া হচ্ছেনা বলে জানিয়েছেন ইমরান হাসান নিপুন। মঙ্গলবার সন্ধ্যায় স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ইমরান হাসান নিপুন জানিয়েছেন, এদিন বিকালে পৌরসদরের পারবাজার বহিলাপাড়া এলাকায় কম্পিউটার প্রতীকের প্রচার করতে গেলে কয়েকজন দূস্কৃতিকারী প্রচার মাইকটি ভাংচুর করে এবং প্রচার কাজে ব্যবহৃত মেমোরিকার্ড ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আগামী ১৬ জানুয়ারী ঝিকরগাছা পৌর নির্বাচন অবাধ সুষ্ট করতে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এসব ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ্বাস বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদেরকে জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit