রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ভূমিকম্পে কাঁপল ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১২১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তরবঙ্গের একাধিক এলাকা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এই কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ২। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ভূমিকম্প হয়। রাতে হঠাৎ কম্পনে আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। কয়েক সেকেন্ড কম্পন স্থায়ী হয়।

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের থিম্পু থেকে ৪৮ কি.মি দক্ষিণ-পশ্চিমে। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে। তবে ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। জলপাইগুড়ির এক বাসিন্দা জানিয়েছেন, রাস্তার ওপর বাড়ি তাদের। বড় গাড়ি গেলে বাড়ি কাঁপছে বলে মনে হয়। এদিনও প্রথমে তেমনটাই ভাবেন তারা। কিন্তু কম্পন অল্প সময় স্থায়ী হওয়ায় সন্দেহ হয় তাদের। বাড়ি থেকে বেরিয়ে আসেন। তার পরই জানতে পারেন ভূমিকম্প হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit