শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
অনিয়ম-দুর্নীতি মধ্য দিয়ে অবসর কর্মচারি দ্শরীয়তপুর ডিসি অফিস রাঙামাটির রাজস্থলীতে সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার সাভারে ছাত্রদল নেতার যুবলীগ নেতাকে জন্মদিনের শুভেচ্ছা, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না॥—অধ্যাপক আনু মুহাম্মদ ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত॥ ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় ভারত চৌগাছায় জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল: রিজভী এক লাফে ৩ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম খাগড়াছড়িতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে  বিএনপির বিক্ষোভ সমাবেশ।

তিন মাস পর করোনায় ১১ শর বেশি শনাক্ত, মৃত্যু ৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৩০ Time View

 

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪০ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনে। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর একদিনে এক হাজার ১৭৮ জন করোনা শনাক্ত হয়েছিলেন। এর মাঝে আর এক দিনে এত বেশি সংখ্যায় কভিড আক্রান্ত হয়নি। গতকাল বুধবার দেশে করোনায় ৩ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে শনাক্ত হন ৮৯২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৩ হাজার ৪৩৫ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৮৬  শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪  জন।

 

 

কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit