শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিকাণ্ড অনিয়ম-দুর্নীতি মধ্য দিয়ে অবসর কর্মচারি দ্শরীয়তপুর ডিসি অফিস রাঙামাটির রাজস্থলীতে সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার সাভারে ছাত্রদল নেতার যুবলীগ নেতাকে জন্মদিনের শুভেচ্ছা, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না॥—অধ্যাপক আনু মুহাম্মদ ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত॥ ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় ভারত চৌগাছায় জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল: রিজভী এক লাফে ৩ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না॥—অধ্যাপক আনু মুহাম্মদ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী অঞ্চলে জীবন জীবিকা, পরিবেশ, আবাসি জমি ও নিজ বাসভবন ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না। প্রয়োজনে আবারও ২৬ আগস্ট গড়ে তুলতে হবে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম রুমে ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২০ বছর ও জাতীয় স্বার্থ: বর্তমান পরিস্থিতি ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহাম্মদ, বিশিষ্ট অর্থনীতিবিদ-লেখক-গবেষক-সাবেক অধ্যাপক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়।

তিনি বলেন, সরকার আবারও ফুলবাড়ী কয়লাখনি উন্মুক্ত করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। এই খনি বাস্তবায়িত হলে এই এলাকার মানুষ বাড়ী ঘর হারাবে, হারাবে আবাদি জমি ও বাব দাদার জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ গির্জাসহ প্রাণ প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। এশিয়া এনার্জি আবারও উন্মুক্ত কয়লাখনি করার জন্য কিছু দালাল তৈরি করে তাদের মাধ্যমে এই এলাকায় আবারও তৎপর চালাচ্ছে খনি বাস্তবায়নের জন্য। এদেরকে চিহ্নিত করতে হবে। ৬ দফা চুক্তি ও খনি আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে গণ আন্দোলন গড়ে তুলা হবে। এই ফুলবাড়ীতে ২০০৬ সালে ২৬ শে আগস্ট আর যেন না হয় সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২০ বছর পূর্তিতে বক্তব্য রাখেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফুলবাড়ী শাখার আহ্বায়ক ও উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।
উন্মুক্ত কয়লাখনির ভয়াবতা সম্পর্কে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক এম এম আকাশ, বিশিষ্ট অর্থনীতিবিদ-লেখক-গবেষক-সাবেক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ আইন বিষয়ে বিশেষজ্ঞ ও আইনজীবি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ডা. তানজীম উদ্দিন খান, অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ নিয়ে আন্তর্জাতিক নীতি ও চুক্তি বিষয়ে বিশেষজ্ঞ, প্রকৌশলী মাহবুব সুমন, নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক বিশেষজ্ঞ-লেখক-গবেষক, ডা. মাহা মির্জা, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেখক-গবেষক, বাংলাদেশ কমিনিস্ট পার্টির ফুলবাড়ী শাখার আহ্বায়ক এস.এম নুরুজ্জামান আব্দুল্ল্যাহ, ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২০ বছর ও জাতীয় স্বার্থ: “বর্তমান পরিস্থিতি আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভার সঞ্চলনায় ছিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার সদস্য সচিব জয়প্রকাশ গুপ্ত। এই সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, পাবর্তীপুর উপজেলার সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit