রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ঝিকরগাছা থানায় দায়েরকৃত নাশকতামুলক মামলায় হাইকোট থেকে আগাম জামিন পেলেন ১০ বিএনপি নেতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৬৪ Time View

 

তরিকুল ইসলাম ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা থানায় পুলিশের দায়েককৃত কথিত নাশকতামুলক মামলা থেকে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন পেলেন বিএনপির ১০ নেতাকর্মী। মঙ্গলবার মহামান্য হাইকোট বিভাগের বিচারক মোস্তফা জামান ইসলাম ও এএসএম আব্দুল মোবিন এর দৈত বেঞ্চ তাদের জামিন দিয়েছেন।

জামিন প্রাপ্তরা হলেন, ঝিকরগাছা পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আরমান হোসেন কাকন, ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী মশিয়ার রহমান, ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী মতিয়ার রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজাহান আলী, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম হোসেন ও আজিম হোসেন, ঝিকরগাছা মাস্টারপাড়ার বাসিন্দা মৃত-লুৎফর বিশ্বাসের ছেলে বিএনপি নেতা তৌহিদুজ্জামান বাবু ও ডাবলু, কীর্তিপুর গ্রামের মৃত-ইমান আলীর ছেলে ইউনুস আলী। উল্লেখ্য, গত ১ জানুয়ারী ঝিকরগাছা থানার এস আই সিরাজুল ইসলাম বাদি হয়ে ঝিকরগাছা থানায় বিএনপি ও অংগ সংগঠনের শীর্ষ ৩৪ নেতাকর্মীসহ ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা আসামী করে নাশকতামুলক মামলা দায়ের করেন। যার নং-০২, তাং-০১/০১/২০২২ ইং।

ধারা-১৯৭৪ সালের ১৫(৩)/২৫ডি ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৫/৬ ধারার অপরাধ। ইতিমধ্যে উল্লেখিত মামলায় ৩ জন এজাহারভুক্তসহ ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন ঝিকরগাছা থানা পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit