বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

কেরালার ‘লামিন ইয়ামাল’, চেহারার মিলেই রাতারাতি ভাইরাল কিশোর

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ফুটবল তারকা লামিন ইয়ামালের সঙ্গে অবিকল চেহারার মিল। আর সেই মিলের কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি আলোচনায় উঠে এসেছে ভারতের কেরালার ১৫ বছর বয়সি এক কিশোর। তার নাম অ্যালেন জেমস।    

কেরালার কোল্লাম জেলার চাক্কুভাল্লির বাসিন্দা অ্যালেন দশম শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি তার একটি ছোট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় তাকে নিয়ে ব্যাপক আলোচনা। অনেকেই ভিডিওটি দেখে প্রথমে বিভ্রান্ত হয়ে পড়েন—এটি অ্যালেন, নাকি বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল!

ইয়ামালের মতোই অ্যালেনের চুলের স্টাইল, মুখের গড়ন ও হাসিতে রয়েছে বেশ মিল। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই তাই তার চেহারাকে ইয়ামালের সঙ্গে তুলনা করছেন।

ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বার্সেলোনার বিখ্যাত নীল-লাল জার্সি পরে ফুটবল নিয়ে ড্রিবল করছেন অ্যালেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই তাকে ঘিরে বাড়তে থাকে কৌতূহল। 

অ্যালেনের বন্ধু ও স্কুলের সহপাঠীরা আগে থেকেই তার চেহারার সঙ্গে ইয়ামালের মিলের বিষয়টি নিয়ে মজা করতেন। তবে ইনস্টাগ্রামে তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি ব্যাপক আকার নেয়। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি লাখো মানুষের নজরে আসে। অনেকে মজা করে তাকে ‘আলিবাবার লামিনে’ কিংবা ‘লক্ষ্মী ইয়ামাল’ নামেও ডাকতে শুরু করেন।

মজার বিষয় হলো, অ্যালেন নিজেও ফুটবলের সঙ্গে যুক্ত। স্কুল দলের হয়ে তিনি ডিফেন্ডার হিসেবে খেলেন। ফলে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তরুণ তারকার সঙ্গে তার চেহারার মিল যেন আরও আকর্ষণীয় করে তুলেছে বিষয়টিকে।

ভাইরাল হওয়ার পর মাত্র কয়েক দিনের মধ্যেই অ্যালেনের সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীর সংখ্যা কয়েক শ থেকে বেড়ে দাঁড়িয়েছে কয়েক হাজারে। এমনকি স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান ও দোকান উদ্বোধনের জন্যও তিনি আমন্ত্রণ পেতে শুরু করেছেন।

তবে ইয়ামালের সঙ্গে এত মিল থাকা সত্ত্বেও অ্যালেনের প্রিয় ফুটবলার ইয়ামাল নন। হাসিমুখে তিনি জানিয়েছেন, তার সবচেয়ে প্রিয় খেলোয়াড় আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তা উপভোগ করলেও অ্যালেন আপাতত নিজের পড়াশোনা ও ফুটবল ক্যারিয়ার নিয়েই এগিয়ে যেতে চান। সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার পাশাপাশি তার স্বপ্ন এখন একজন ভালো ফুটবলার হওয়া।

সূত্র: এনডিটিভি 

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit