শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

সিটির গোলরক্ষক দোন্নারুমার বিয়েতেও ‘ভাইকিং’ ঝড় তুললেন হাল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে চমক দেখিয়ে আলোচনায় এসেছিল নরওয়ে। সেই সঙ্গে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল নরওয়ের ‘ভাইকিং রো’ বা দীর্ঘ আয়তনের নৌকা চালানোর মতো এক উদযাপন। একই দৃশ্য এবার দেখা গেল ম্যানচেস্টার সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার বিয়েতেও।

ইতালিয়ান তারকা গোলরক্ষক তার দীর্ঘদিনের সঙ্গী অ্যালেসিয়া এলেফান্তেকে নিজ দেশে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ে করেছেন। সেখানে প্রেমিকা ইসাবেল হাউগসেং ইয়োহানসেনকে নিয়ে হাজির হয়ে পুরো লাইমলাইট কেড়ে নিলেন হাল্যান্ড। 
মাত্র কয়েকদিন আগে ২৬তম জন্মদিন পালন করা স্বভাবসুলভ উচ্ছ্বাস নিয়ে ড্রামে তাল তোলেন এই ম্যানসিটি তারকা। হাল্যান্ডের সঙ্গে তাল মিলিয়ে উপস্থিত অতিথিদের বড় একটি দল বসে বসেই সেই তালে একসঙ্গে ‘রো’ উদযাপনে অংশ নেয়। 
একপর্যায়ে হাল্যান্ড নিজেই হেসে ফেলেন এবং এক বিভ্রান্ত অতিথিকে আলাদা করে বুঝিয়ে দেন কীভাবে এই উদযাপন করতে হয়। তার সেই মুহূর্ত উপস্থিত সবার জন্যই বাড়তি আনন্দের উপলক্ষ্য হয়ে ওঠে।
দোন্নারুমার বিয়েতে অতিথি তালিকায় ছিলেন ইতালি ও ইউরোপীয় ফুটবলের অনেক পরিচিত মুখ। ইতালির মনোরম লোকোরোতন্দো শহরে অনুষ্ঠিত এই বিয়েতে তার জাতীয় দলের কয়েকজন সতীর্থ এবং ফুটবল ইতিহাসের কিংবদন্তিরাও যোগ দেন। 
এসি মিলানের সাবেক অধিনায়ক ও বর্তমান ইতালি ফুটবল ফেডারেশনের স্পোর্টস ডিরেক্টর পাওলো মালদিনি ছিলেন অতিথিদের একজন। এ ছাড়া দেশটির বর্তমান তারকা সান্দ্রো টোনালি ও নিকোলো বারেল্লাও দোন্নারুমার আমন্ত্রণ গ্রহণ করেন।
প্রসঙ্গত, ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ এক মৌসুম কাটিয়ে নিজের প্রথম বিশ্বকাপটাও স্মরণীয় করে রেখেছেন হাল্যান্ড। তার নৈপুণ্যে প্রথমবারের নরওয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোলসহ সদ্য সমাপ্ত মেগা ইভেন্টটিতে তিনি করেন ৭টি গোল। 
এরপর উপভোগ্য সময় কাটাচ্ছেন বান্ধবীকে সঙ্গে নিয়ে। এখনও যোগ দেওয়া হয়নি ম্যানসিটির ক্যাম্পে। এনজো মারেস্কার অধীন ক্লাবটি এখন প্রাক-মৌসুমের প্রস্তুতি সারছে।

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৬,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit