শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠেই নাকানি চুবানি খেল জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করলেও ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ হলো সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১২৫ রানে থামিয়ে ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে ২১৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। টার্গেট তাড়ায় ১২৯ রানে অলআউট হয়ে ৯০ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করে জিম্বাবুয়ে। আজ রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে হোয়াইটওয়াশ এড়াতে নেমেও সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। এদিন আগে ব্যাট করে বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।

হোয়াইটওয়াশ এড়াতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। দলের হয়ে ৪৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন রায়ান বুর্ল। এছাড়া ২৮ রান করেন ওয়েসলি মাধেভেরে। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯২ রান করে ভারত। দলের হয়ে ৪৯ বলে ৮টি চার আর চারটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮১ রান করেন বৈভব সূর্যবংশী।

ইনিংসের একিবারে শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ১৪ বল খেলে দুই চার আর এক ছক্কার সাহায্যে অপরাজিত ২৫ রান করেন রিংকু সিং। ১৮ বলে ২৭ রান করেন অধিনায়ক স্রেয়াশ আইয়ার। ২৬ বলে ২৯ রান করেন ইশান কিশান। ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বৈভব সূর্যবংশীর সঙ্গে ৫০ বলে ৭৫ রানের পার্টনারশিপ গড়েন ইশান কিশান। দলীয় ৯৫ রানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন ইশান। তার আগে ২৪ বলে চার বাউন্ডারিতে করেন ২৯ রান।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৬,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit