শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষে দেশের মাটিতে ফিরে বিশ্রামের বদলে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার। অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে সমালোচকদের জবাব দিতে খুব বেশি সময় নিলেন না এই তারকা।

ব্রাজিলের শীর্ষ লিগে গত রাতে শাপকোয়েন্সের বিপক্ষে মাঠে নামে সান্তোস। অবনমন অঞ্চলের শঙ্কায় থাকা দলটির জন্য ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ মুহূর্তেই সামনে এসে দাঁড়ালেন নেইমার।

ম্যাচের শুরুতেই সতীর্থের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন তিনি। গোলের পর উদযাপনে দেখা যায় পোকার খেলার পরিচিত হাতের ইশারা। সমালোচকদের উদ্দেশে এ যেন ছিল এক নীরব বার্তা।

তবে ম্যাচ সহজ ছিল না। প্রথমার্ধের ধাক্কা সামলে শাপকোয়েন্স ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। তখন মনে হচ্ছিল, নেইমারের প্রত্যাবর্তনের গল্পটা হয়তো হতাশাতেই শেষ হতে চলেছে।

কিন্তু শেষ বাঁশি বাজার আগে আবারও জ্বলে ওঠেন ব্রাজিলের সাবেক অধিনায়ক। ম্যাচের শেষ মুহূর্তে করা তাঁর দ্বিতীয় গোল সান্তোসকে এনে দেয় মূল্যবান এক পয়েন্ট। আর সেই সঙ্গে সমালোচনার উত্তরে আরও একবার কথা বলে তাঁর পা।

বিশ্বকাপ চলাকালে চোট ও ফিটনেসজনিত কারণে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেননি নেইমার। পরবর্তীতে কোপা সুদামেরিকানার একটি ম্যাচে অনুপস্থিত থেকে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় তাঁকে ঘিরে শুরু হয় তুমুল আলোচনা।

সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নেইমার বলেছিলেন, “আমি সকালে অনুশীলন করেছি। ম্যাচে খেলিনি কারণ আমি মাত্র অনুশীলন শুরু করেছি। পরদিন আমার ছুটি ছিল।”

সমালোচকদের উদ্দেশে তাঁর কটাক্ষ ছিল আরও স্পষ্ট, “আমি কি অনুশীলন করতে পারি, নাকি তোমরা শুধু সমালোচনাই করবে? নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকো।”

শাপকোয়েন্সের বিপক্ষে জোড়া গোলের পর আলাদা করে আর কিছু বলতে হয়নি তাঁকে। পোকার ভঙ্গিতে উদযাপন করে যেন বুঝিয়ে দিলেন বিতর্ক তাঁর পিছু ছাড়ে না, আর তিনিও বিতর্ককে নিজের মতো করেই জবাব দিতে জানেন।

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৬,/সকাল ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit