রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে পরাজয়টি আর সবার চেয়ে যেন একটু বেশিই ভারাক্রান্ত করে তুলেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের সম্মুখীন হতেই কান্নায় ভেঙে পড়েন এই আর্জেন্টাইন; ফলে মাঝপথেই নিজের উত্তর শেষ করতে বাধ্য হন তিনি। 

ফাইনালে হারের ৪৮ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সুবিশাল ক্রীড়া কমপ্লেক্স ছাড়তে দেখা যায় তাকে। সেখান থেকে যাওয়ার সময় নিজের গাড়ির জানালা নামিয়েই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্কালোনি। 

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভো-কে স্কালোনি বলেন, ‘এ ধরনের বড় কোনো টুর্নামেন্ট শেষ হওয়ার পর এসব বিষয় নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন পড়ে। আগামী ডিসেম্বর পর্যন্ত আমরা দায়িত্বে আছি। তবে সবচেয়ে বড় কথা হলো, সমর্থকরা বুঝতে পেরেছেন দল তার সেরাটা দিয়েছে এবং জাতীয় দল হিসেবে আমরা অসাধারণ ঐক্য ও সংহতি বজায় রেখেছি।’ 

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পতাকা উঁচিয়ে উদযাপনের কারণে আর্জেন্টিনার ওপর সম্ভাব্য শাস্তির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। ভবিষ্যতে এমন কিছু হবে কিনা তাও আমার জানা নেই। আমাদের এখনো কোনো কিছু জানানো হয়নি।’ 

পরাজয়ের পরও পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘মানুষের অভ্যর্থনা ছিল দারুণ এবং হৃদয়স্পর্শী। আমরা ট্রফি জিততে পারিনি—এটি মেনে নেওয়া কঠিন হলেও উদযাপনের এই আবহটি ইতিবাচক। তবে একই সঙ্গে হারের মধ্যেও যে শালীনতা বজায় রাখা যায় এবং তা থেকে ইতিবাচক শিক্ষা নেওয়া যায়, সেটি জানাটা বেশ ভালো এক অনুভূতি।’ 

এদিকে ফাইনাল ম্যাচের পর ড্রেসিংরুমে খেলোয়াড়দের মধ্যে কাদা ছোড়াছুড়ির যে গুঞ্জন ছড়িয়েছে, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন স্কালোনি। ড্রেসিংরুমের অভ্যন্তরীণ কোন্দলের কথাটি তাকে বেশ ব্যথিত করেছে। এ বিষয়ে তিনি স্পষ্ট জানান, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি না, তাই আপনারা কিসের কথা বলছেন তা আমার জানা নেই। আপনারা যা বলছেন, তা আমি মোটেও বিশ্বাস করি না।’ 

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৬,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit