শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ইয়ামালের দাড়ি থেকে গাভির গোলাপি চুল, বিশ্বকাপ জিতে এবার প্রতিশ্রুতি রাখার পালা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বকাপ জয়ের আনন্দে এখন ভাসছে স্পেন। তবে শিরোপা উদযাপনের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে দলের কয়েকজন ফুটবলারের মজার প্রতিশ্রুতিও। টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপ জিতলে নানা ধরনের কাণ্ড করার কথা দিয়েছিলেন লা রোজার খেলোয়াড়রা। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা।

সবচেয়ে আলোচিত প্রতিশ্রুতিটি দিয়েছিলেন স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। বিশ্বকাপ জিতলে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু নিজের শরীরে আঁকানোর কথা জানিয়েছিলেন তিনি। ইউরো ২০২৪ জয়ের পর চুল লাল করে আলোচনায় এসেছিলেন কুকুরেয়া, এবার বিশ্বকাপ জয়ের পর তাঁর নতুন চ্যালেঞ্জ আরও বড়।

বিশ্বকাপ জয়ের পর সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে মজা করেন দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ট্যাটু করানোর বয়স তাঁর আর নেই, তবে তাঁর খেলোয়াড়রা দেওয়া কথা রাখেন এবং প্রতিশ্রুতি পূরণ করবেন বলেই বিশ্বাস করেন। মজার ছলে কোচ পরামর্শ দেন, ট্যাটু করলে এমন জায়গায় করানো ভালো, যেখানে খুব সহজে দেখা যাবে না।

ইয়ামালের দাড়ি, গাভির পিঙ্ক চুল
কুকুরেয়ার মতো আরও কয়েকজন স্প্যানিশ তারকাও বিশ্বকাপের আগে নিজেদের নিয়ে মজার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপজয়ী লামিনে ইয়ামাল জানিয়েছিলেন, শিরোপা জিতলে তিনি দাড়ি-গোঁফ বড় করবেন। অন্যদিকে ফেরান তোরেসের প্রতিশ্রুতি ছিল ন্যাড়া হয়ে যাওয়ার।

মাঝমাঠের দুই তারকা পেদ্রি ও গাভিও পিছিয়ে ছিলেন না। পেদ্রি চুল ব্লন্ড করার কথা দিয়েছিলেন, আর গাভি জানিয়েছিলেন, বিশ্বকাপ জিতলে চুলে পিঙ্ক রং করবেন।

বিশ্বকাপ জয়ের পর এখন সমর্থকদের নজর—কে আগে নিজের দেওয়া কথা রাখেন। শিরোপা জয়ের আনন্দের সঙ্গে এসব মজার মুহূর্ত স্পেনের উদযাপনে যোগ করেছে নতুন মাত্রা।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit