বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

এখনও বিশ্বকাপের ‘রাজা’ ব্রাজিল, আর্জেন্টিনা থামল তিন শিরোপায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হলেও শিরোপার সংখ্যায় বিশ্ব ফুটবলের একক শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। স্পেনের কাছে ফাইনালে ১-০ গোলে হেরে আর্জেন্টিনা তিনটি বিশ্বকাপ শিরোপাতেই আটকে আছে। যদিও এই বিশ্বকাপ জিতলে আর্জেন্টিনার সুযোগ ছিল ব্রাজিলের কাছাকাছি অবস্থানে থাকার। তবে এখনও সেলেসাওদের পাঁচ শিরোপার রেকর্ড অক্ষত রয়েছে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্পেন জয়ের মাধ্যমে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে। একই সঙ্গে ফ্রান্স ও উরুগুয়ের পাশে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নের কাতারে নাম লেখায় তারা।

বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচটি শিরোপা নিয়ে এখনও শীর্ষে রয়েছে ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২ সালে বিশ্বকাপ জেতে লাতিন আমেরিকার দলটি। ১৯৭০ সালে তৃতীয় শিরোপা জয়ের পর থেকেই বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপাধারী হিসেবে একক অবস্থানে রয়েছে ব্রাজিল।

অন্যদিকে চারটি করে বিশ্বকাপ জিতে ব্রাজিলের সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছে জার্মানি ও ইতালি। ২০৩০ বিশ্বকাপে এই দুই দলের যেকোনো একটি শিরোপা জিততে পারলে ব্রাজিলের পাঁচ শিরোপার রেকর্ড স্পর্শ করবে।

আর্জেন্টিনা ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ সালে বিশ্বকাপ জিতেছে। ২০২৬ সালের ফাইনাল জিততে পারলে তারা চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হতে পারত। তবে স্পেনের কাছে হেরে সেই সুযোগ হাতছাড়া হয়েছে।

বর্তমান শিরোপার তালিকায় ব্রাজিলের পর রয়েছে জার্মানি ও ইতালি, এরপর তিন শিরোপা নিয়ে আর্জেন্টিনা। দুইবার করে বিশ্বকাপ জিতেছে উরুগুয়ে, ফ্রান্স এবং সদ্য চ্যাম্পিয়ন হওয়া স্পেন।

 

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৬,/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit