শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালটা ছিল দুই প্রজন্মের দুই তারকার লড়াই। একদিকে স্পেনের উদীয়মান বিস্ময় লামিনে ইয়ামাল, অন্যদিকে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। শেষ পর্যন্ত শিরোপা জিতেছে স্পেন। তবে ম্যাচ শেষে সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি হয়ে থাকল এই দুজনের আবেগঘন সাক্ষাৎ।

টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে না পারায় স্বাভাবিকভাবেই বেশ হতাশ মেসি। ম্যাচ শেষে আবেগ লুকাতে না পেরে কেঁদেই দেন তারকা ফরোয়ার্ড। অন্যদিকে ইয়ামালের জন্য দিনটা গেছে স্বপ্নের মতো। প্রথম বিশ্বকাপ খেলতে এসেই শিরোপা জয়ের আনন্দে ভেসেছেন ১৯ বছর বয়সী ফুটবলার। শিরোপা উদযাপনের মাঝেও নিজের অন্যতম বড় অনুপ্রেরণা মেসিকে ভুলে যাননি তিনি।

শিরোপা উৎসব থেকে কিছুক্ষণের জন্য সরে এসে ইয়ামাল এগিয়ে যান মাঠে বসে থাকা মেসির কাছে। আর্জেন্টাইন অধিনায়ক তখন পরাজয়ের হতাশা নিয়ে একাই বসেছিলেন। ইয়ামালকে এগিয়ে আসতে দেখে মেসিও উঠে দাঁড়ান। এরপর দুই প্রজন্মের দুই তারকা একে অপরকে জড়িয়ে ধরেন।

মুহূর্তটি অনেকের কাছেই ফিরিয়ে আনে সেই ঐতিহাসিক ছবির স্মৃতি। ইউনিসেফের একটি প্রচারণায় শিশু অবস্থায় ইয়ামালকে গোসল করিয়ে দিয়েছিলেন তরুণ মেসি। বহু বছর পর বিশ্বকাপের মঞ্চে সেই শিশুই আলিঙ্গন করলেন নিজের শৈশবের নায়ককে।

খেলার ধরনে ব্রাজিলের নেইমারকে আদর্শ মানলেও ইয়ামাল কখনোই মেসির প্রতি নিজের শ্রদ্ধা লুকাননি। বরাবরই আর্জেন্টাইন তারকাকে ইতিহাসের সেরা ফুটবলার বলে উল্লেখ করেছেন এই উইঙ্গার।

ফাইনালের আগেই ইয়ামালের প্রশংসা করেছিলেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা বলেছিলেন, ‘সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আমি তার জন্য শুভকামনা জানাই, কারণ তার সাফল্য মানেই বার্সেলোনার সাফল্য।’

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৬,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit