শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

স্পেনের জয় উদযাপন করলো ফিলিস্তিনিরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশরা। তাদের এই সাফল্য উদযাপন করেছেন গাজার শত শত ফিলিস্তিনি। ইসরায়েলের পরিচালিত গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার দুই বছরেরও বেশি সময় পর, ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিভিন্ন এলাকায় শত শত মানুষ একত্রিত হয়ে এই উদযাপনে অংশ নেন।

ফিলিস্তিনিরা স্পেন জাতীয় দলের জয় উপলক্ষে স্বাগত ও আনন্দধ্বনি দেন। অন্যদিকে স্পেনেও বিজয় উদযাপনের সময় অনেক সমর্থক ফিলিস্তিনকে স্মরণ করতে ভোলেননি।

স্পেনের বিভিন্ন স্থানে বিজয়োৎসবের সময় সমর্থকদের ফিলিস্তিনের পতাকা উড়াতে এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে দেখা যায়।

এর আগে স্পেন জাতীয় দলের তারকা লামিন ইয়ামাল ২০২৫–২৬ মৌসুমে তার ক্লাব বার্সেলোনার স্থানীয় লিগ শিরোপা উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন।

এই পদক্ষেপটি ফিলিস্তিনিদের কাছ থেকে প্রশংসা পেলেও, ইসরায়েলিদের একটি অংশের পক্ষ থেকে স্পেনের এই তারকার বিরুদ্ধে সমালোচনা করা হয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৬,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit