বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

আগস্টের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে আছেন যারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুতেই নিজেদের পারফরম্যান্সে নজর কেড়েছেন বেশ কয়েকজন তারকা ফুটবলার।

তাদের মধ্য থেকে আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য আটজনকে নিয়ে তৈরি করা হয়েছে সংক্ষিপ্ত তালিকা। মনোনয়ন পাওয়া আট ফুটবলার হলেন—আর্সেনালের রিকার্দো কালাফিওরি, ম্যানচেস্টার সিটির রায়ান শেরকি, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ, চেলসির কোল পালমার ও জোয়াও পেদ্রো, ব্রেন্টফোর্ডের মামাদু সাঙ্গারে, হাল সিটির গোলরক্ষক কনস্তান্তিনোস জোলাকিস এবং নিউক্যাসল ইউনাইটেডের ইয়োয়ানে উইসা।

এই তালিকায় সবচেয়ে বড় দাবিদার হিসেবে আলোচনায় রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। ইপসউইচ টাউনের বিপক্ষে ইউনাইটেডের ৫-২ গোলের জয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান তিনি। ম্যাচটিতে নিজেই হ্যাটট্রিক করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন ব্রুনো। তার নৈপুণ্যেই মৌসুমের প্রথম জয় তুলে নেয় ইউনাইটেড।

মৌসুমের শুরু থেকেই আলোচনায় রয়েছেন ম্যানচেস্টার সিটির রায়ান শেরকি। সিটির আক্রমণভাগে নতুন মৌসুমে তার প্রভাব বিশেষভাবে চোখে পড়েছে। অন্যদিকে নতুন কোচ জাভি আলোনসোর অধীনে চেলসির হয়ে দারুণ শুরু করেছেন কোল পালমারও। নিউক্যাসলের হয়ে প্রিমিয়ার লিগে নিজের প্রথম দুই ম্যাচেই কার্যকর ভূমিকা রেখেছেন ইয়োয়ানে উইসা। দুই ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড। টটেনহামের বিপক্ষে নিউক্যাসলের ২-০ গোলের জয়ে দলের হয়ে একটি গোলও করেন তিনি।

এবারের মনোনয়ন তালিকায় প্রিমিয়ার লিগে সদ্য উঠে আসা দলগুলোর প্রতিনিধিত্বও রয়েছে। হাল সিটির গোলরক্ষক কনস্তান্তিনোস জোলাকিস প্রথম দুই ম্যাচেইগোল হজম না করে ক্লিন শিট রেখেছেন। গ্রিক এই গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ‘দ্য টাইগার্স’ মৌসুমের শুরুটা করেছে টানা দুই জয়ে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit