শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের শিরোপা জয়ের উচ্ছ্বাসে যখন মাতোয়ারা স্পেনের ফুটবলাররা, তখনই পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে ভিন্ন এক ঘটনা। ট্রফি তুলে দেয়ার পরও মঞ্চ ছাড়তে অনীহা দেখান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই আচরণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ফাইনালের শুরুতেই স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিআইপি গ্যালারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে খেলা উপভোগ করেন ট্রাম্প। স্টেডিয়ামের বড় পর্দায় তাকে দেখানোর সঙ্গে সঙ্গেই দর্শকদের একাংশ শিস ও বিদ্রুপে প্রতিক্রিয়া জানায়। তবে এসব উপেক্ষা করে ইনফান্তিনোর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন তিনি। একপর্যায়ে বিশ্বকাপ ট্রফিও তার হাতে তুলে দেয়া হলে কিছুক্ষণ সেটি সামনে রেখে দেখেন ট্রাম্প।

ম্যাচ শেষে ইনফান্তিনোর সঙ্গে পুরস্কার বিতরণী মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর ট্রাম্প ও ইনফান্তিনো যৌথভাবে দুই দলের খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দেন। পরে স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন তিনি।

তবে ট্রফি হস্তান্তরের পরই শুরু হয় নতুন বিতর্ক। স্পেনের ফুটবলাররা শিরোপা উদযাপনের প্রস্তুতি নিলেও ট্রাম্প মঞ্চেই দাঁড়িয়ে থাকেন। ফিফার কয়েকজন কর্মকর্তা তাকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান, যাতে খেলোয়াড়রা স্বাভাবিকভাবে উদযাপন করতে পারেন। তিনি কিছুটা সরে গেলেও মঞ্চ ত্যাগ করেননি।

এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তাকে মঞ্চ থেকে নামিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প খেলোয়াড়দের পাশেই দাঁড়িয়ে উদযাপনের মুহূর্তে অংশ নেন।

তবে এ ধরনের ঘটনা ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন নয়। এর আগেও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির শিরোপা উদযাপনের সময় খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে অবস্থান করেছিলেন তিনি। ওই সময় চেলসির অধিনায়ক রিস জেমস তাকে সরে যাওয়ার ইঙ্গিত দেন। তবে এবার স্পেনের কোনো খেলোয়াড়কে এমন প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৬,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit