শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

গোলটি ৪ কোটি ৭০ লাখ স্প্যানিশের: তোরেস

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের হয়ে ঐতিহাসিক জয়সূচক গোলটি করার পর চরম আবেগপ্রবণ হয়ে পড়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। ম্যাচ শেষে স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘টিভিই’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই শিরোপাকে কোটি কোটি স্প্যানিশ ভক্তদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।

​ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া এই গোলটি নিয়ে তোরেস বলেন, “দিনশেষে এই গোলটি কেবল আমার কিংবা আমাদের এখানে থাকা ২৬ জন খেলোয়াড়ের নয়; এটি স্পেনের ৪ কোটি ৭০ লাখ মানুষের। আমাদের ভাগ্য আজই লেখা হয়ে গিয়েছিল যে আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি।”

​ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসির মুখোমুখি হওয়ার চাপ প্রসঙ্গে তিনি জানান, সব ফাইনালই কঠিন হয়। আর প্রতিপক্ষ দলে যখন লিওনেল মেসির মতো একজন খেলোয়াড় থাকেন, তখন স্নায়ুচাপ ও নার্ভাস হওয়াটা খুব স্বাভাবিক। তবে তোরেস যোগ করেন, “আমরা সবসময়ই নিজেদের শক্তি এবং আমাদের স্বাভাবিক ফুটবলের ওপর আস্থা রেখেছিলাম। আজ মাঠে আমরা আবারও সেটি প্রমাণ করেছি।”

​চলতি টুর্নামেন্টে নিজের ফর্ম নিয়ে সমালোচনা প্রসঙ্গে এই স্প্যানিশ তারকা বলেন, “এটি এক বিশাল মুক্তির অনুভূতি। এই বিশ্বকাপে আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু ভাগ্য তো আগেই ঠিক করা ছিল। আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, যিনি আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছেন। পরিশেষে যারা সত্যিই কোনো কিছুর যোগ্য, সাফল্য তাদের কাছেই ধরা দেয়।”

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৬,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit