শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর যে কারণে বোলিং কোটা পূর্ণ করেননি নাহিদ রানা

যে কারণে বোলিং কোটা পূর্ণ করেননি নাহিদ রানা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৬ Time View

স্পোর্টস ডেস্ক :  জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং পুরো কোটা পূরণ করতে পারেননি নাহিদ রানা। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করা এই পেসার ২.৩ ওভার করার পরই থেমে যান।

পরে জানা যায়, ম্যাচ চলাকালীন বাম পাশে চোট অনুভব করায় তাকে আর বোলিং করানো হয়নি।

ম্যাচ শেষে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, নাহিদ পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি বলেন, নাহিদ রানা আজকের খেলায় লেফট সাইড স্ট্রেইনের কথা জানিয়েছে। তারপর আমরা ওকে আর বল করতে দেইনি। আগামীকাল রবিবার পর্যন্ত ওকে পর্যবেক্ষণ করা হবে। আমার কাছে মনে হচ্ছে ওর সাইড স্ট্রেইন হয়েছে। রবিবার সকালের পর সিদ্ধান্ত নিব স্ক্যান করব কি করব না। ওর মাঠে ফিরতে কয়দিন লাগতে পারে পরবর্তীতে জানানো হবে।

এদিন ২.৩ ওভার বল করে ১৫ রান খরচায় ব্রায়ান বেনেটের উইকেট শিকার করেন এই ক্রিকেটার। আগের ম্যাচে মাত্র ২৬ রান খরচ করে শিকার করেন ৪ উইইকেত। উজ্জ্বল ছিলেন ওয়ানডে সিরিজেও। তার চোট তাই টাইগারদের সিরিজ জয়ের ভাবনায় কিছুটা বাধা তৈরি করতে পারে।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৬,/বিকাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit