বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের আগে অপ্রত্যাশিত এক সমস্যার মুখে পড়েছে আর্জেন্টিনা। খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে নিউজার্সিতে পৌঁছাতে পারেনি লিওনেল মেসিদের বহর। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলের শেষ মুহূর্তের প্রস্তুতিতে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে।

রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তার আগে বৃহস্পতিবার রাতে কানসাস সিটি থেকে নিউইয়র্ক অঞ্চলের উদ্দেশে যাত্রা করার কথা ছিল দলের। তবে আটলান্টা অঞ্চলে বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্বিত হয়। এতে নির্ধারিত সময়ের অনেক পরে, মধ্যরাতে নিউজার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা দল।

ফাইনালের আগে প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ। বিশ্রাম, অনুশীলন এবং কৌশল চূড়ান্ত করার পরিকল্পনায় তাই কিছুটা পরিবর্তন আনতে হয়েছে কোচ লিওনেল স্কালোনিকে।

এবারের ফাইনালে আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ। অন্যদিকে ২০১০ সালের পর আবারও বিশ্বসেরার মুকুট জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন।

ফিফাও ফাইনালের আগে দুই দলের সূচিতে কিছু পরিবর্তন এনেছে। শুক্রবার সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলন ও সংবাদ সম্মেলন থাকলেও শনিবার আর্জেন্টিনা ও স্পেন—দুই দলই বন্ধ দরজার অনুশীলন করবে।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৬,/সকাল ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit