রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পানির ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী সেকশনের শমসের পাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে নিমজ্জিত হয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি রেল চলাচলের সার্বিক পরিস্থিতি, যাত্রীসেবা এবং নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীনসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেলওয়ে জানায়, গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী শমসের পাড়া এলাকায় মঙ্গলবার থেকে প্রায় ৫০০ মিটার রেললাইন দেড় থেকে দুই ফুট পানির নিচে নিমজ্জিত রয়েছে।

এ অবস্থায় মঙ্গলবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা বাতিল করে বুধবার বিকেল ৪টায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা।

এছাড়া আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। প্রাকৃতিক দুর্যোগ কেটে গিয়ে পানি নেমে গেলে রেলপথ পরিদর্শন সাপেক্ষে যথাশীঘ্র ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, যেসব যাত্রী গন্তব্যে যেতে না পেরে পথে আটকা পড়েছেন, তাদের ট্রেনযোগে ঢাকায় ফেরত আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া যেসব যাত্রী টিকিটের মূল্য ফেরত নিতে চান, তারা সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে ভাড়ার টাকা ফেরত নিতে পারবেন। স্থগিত হওয়া অন্যান্য যাত্রার টিকিটের মূল্যও সংশ্লিষ্ট কাউন্টার থেকে ফেরত দেওয়া হবে।

আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সম্মানিত যাত্রীদের রেলযাত্রায় বিঘ্ন ঘটায় বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

কিউএনবি/অনিমা/০৮.জুলাই.২০২৬/সন্ধা ৭.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit